Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

168 ASHA WORKERS IN PASCHIM MEDINIPUR DISTRICT / পশ্চিম মেদিনীপুরে ১৬৮ আশা কর্মী

Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in several blocks of the Medinipur Sadar & Kharagpur sub-divisions of Paschim Medinipur district.

Post: ASHA Workers

Total Vacancy: 168

Eligibility: Passed or failed in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.

Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 01/01/2022.

Last Date of Receipt of Application: 4th April, 2022 till 5pm.

……………………………

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমা ও খড়গপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে ১৬৮ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ৪ এপ্রিল, ২০২২ বিকেল ৫টা-র মধ্যে৷

যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের / এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণা বা অনুত্তীর্ণা হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা / ট্রেনিং প্রাপ্ত ধাই / লিংক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন৷

মহকুমা ও ব্লক অনুযায়ী শূন্যপদ: (ক) মেদিনীপুর সদর মহকুমা: (১) গড়বেতা-I  ১৩, (২) গড়বেতা-II  ৬, (৩) গড়বেতা-III  ৮, (৪) কেশপুর   ১৬, (৫) মেদিনীপুর সদর  ১২, (৬) শালবনী  ১২৷ (খ) খড়গপুর মহকুমা: (১) দাঁতন-I  ৯, (২) দাঁতন-II   ৬, (৩) ডেবরা  ১৮, (৪) কেশিয়ারী  ৪, (৫) খড়গপুর-I  ১৪, (৬) খড়গপুর-II  ১৩, (৭) মোহনপুর  ৪, (৮) নারায়ণগড়  ১৩, (৯) পিংলা   ৬, (১০) সবং  ১৪৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় স্বাক্ষর-সহ প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরন শংসাপত্র / স্বামীর নাম বহনকারী সরকারী দস্তাবেজ যেমন ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি, বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে আইনি প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট), বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড), স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র (ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড), জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, ট্রেনিং প্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারের শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)-এর শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ৫ টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি বড় অফিস খাম একত্রে অন্য একটি খামে ভরে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা দিতে হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র ও গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.paschimmedinipur.gov.in

Official Notification:

Medinipur Sadar Sub-division- Click Here

Kharagpur Sub-division- Click Here

Share it :