DRDO-Defence Electronics Research Laboratory is inviting applications to recruit Trade Apprentices.
Post: Trade Apprentice (ITI), Technician (Diploma)
Total Vacancy: 101
Eligibility: ITI Pass in concerned trade in 2019,2020,2021.
Training Period: 1 year
Stipend: Rs. 7,700 – Rs. 8,050
Last Date of Online Application: 18/11/2022
…………………………………………….
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সহযোগী সংস্থা ডিফেন্স ইলেকট্রনিকস রিসার্চ ল্যাবরেটরি, হায়দরাবাদ ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই) ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) পদে ১০১ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই): সংশ্লিষ্ট ট্রেডে ২০১৯,২০২০,২০২১ সালে আইটিআই পাশ হওয়া আবশ্যক৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) কোপা- ৪৭, (২) ইলেকট্রনিক মেকানিক- ১৪, (৩) সেক্রেটারিয়েট ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট- ১০, (৪) ফিটার- ৫, (৫) ফায়ারম্যান- ৪, (৬) কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং- ৩, (৭) বুক বাইন্ডিং- ২, (৮) কার্পেন্টার- ২, (৯) শিট মেটাল- ২, (১০) ড্রাফটসম্যান (মেকানিক্যাল)- ২, (১১) ডিজেল মেকানিক- ২, (১২) মেশিনিস্ট- ১, (১৩) টার্নার- ১, (১৪) ওয়েল্ডার- ১, (১৫) ইলেকট্রোপ্লেটিং- ১, (১৬) প্লাস্টিক প্রসেসিং- ১, (১৭) ড্রাফটসম্যান (সিভিল)- ১৷
(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা): এএনএম ট্রেডে ২০১৯,২০২০,২০২১ সালে ডিপ্লোমা পাশ হওয়া আবশ্যক৷ শূন্যপদ: ২৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৭,৭০০ টাকা থেকে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবে https://rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা বা ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://rac.gov.in
Official Notification: Click Here





