Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

106 WORKMEN IN CSL / কোচিন শিপইয়ার্ডে ১০৬ ওয়ার্কমেন

Vacancy Notification Ref No. CSL/P&A/RECTT/CONTRACT/Selection of Contract Workmen/ 2022/10

Cochin Shipyard Limited (CSL) is inviting applications for the following Workmen posts on contractual basis.

Post: Semi Skilled Rigger, Scaffolder, Safety Assistant, Fireman, Cook for CSL Guest House.

Total Vacancy: 106

Eligibility: SSLC/ ITI/ Diploma (Relevant Trade)

Consolidated Salary per Month: 1st Year- Rs. 22,100, 2nd Year- Rs. 22,800, 3rd Year- Rs. 23,400.

Application Fee: Rs. 200 (SC/ST/PWD candidates are exempted).

Last Date of Application: 8th July, 2022

……………………………………….

কোচিন শিপইয়ার্ড লিমিটেড ওয়ার্কমেন ক্যাটেগরিতে সেমি স্কিলড রিগার, স্ক্যাফোল্ডার, সেফটি অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, কুক ফর সিএসএল গেস্ট হাউজ পদে ১০৬ জন কর্মী নিয়োগ করবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৮ জুলাই, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১)  সেমি স্কিলড রিগার: চতুর্থ শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ৯ জুলাই, ১৯৯২ বা তার পরবর্তী সময়ে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৫৩ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷

(২) ফায়ারম্যান: উচ্চমাধ্যমিক পাশ এবং স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার প্রদত্ত / ভারত সরকার স্বীকৃত ৪ থেকে ৬ মাসের ফায়ার ফাইটিং কোর্স পাশ হতে হবে বা প্রতিরক্ষা বাহিনী প্রদত্ত ফায়ার ফাইটিং অন বোর্ড শিপস সহ সার্টিফিকেট ইন নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ডিফেন্স অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ মালয়ালাম  ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ৯ জুলাই, ১৯৯২ বা তার পরবর্তী সময়ে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২৯ (জেনাঃ ১২, তঃজাঃ ৬, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷

(৩) সেফটি অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক পাশ ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের ডিপ্লোমা ইন সেফটি / ফায়ার করা থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা/ ট্রেনিং থাকতে হবে৷ বয়স: ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ৯ জুলাই, ১৯৯২ বা তার পরবর্তী সময়ে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷

(৪) স্ক্যাফোল্ডার: উচ্চমাধ্যমিক পাশ ও শিট মেটাল ওয়ার্কার / ফিটার পাইপ (প্লাম্বার) / ফিটার ট্রেডে আইটিআই (ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট) পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১/২ বছর কাজের অভিজ্ঞতা/ ট্রেনিং থাকতে হবে অথবা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা/ ট্রেনিং থাকতে হবে৷ বয়স: ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ৯ জুলাই, ১৯৯২ বা তার পরবর্তী সময়ে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৫) কুক ফর সিএসএল গেস্ট হাউজ: সপ্তম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ মালয়ালাম  ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৮ জুলাই, ২০২২ অনুযায়ী ৫৩ বছরের মধ্যে হতে হবে৷ জন্মতারিখ হতে হবে ৯ জুলাই, ১৯৬৯ বা তার পরবর্তী সময়ে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷

একাকালীন বেতন: প্রথম বছরে প্রতি মাসে ২২,১০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ২২,৮০০ টাকা ও তৃতীয় বছরে প্রতি মাসে ২৩,৪০০ টাকা এবং অন্যান্য সুবিধা৷

আবেদনের পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে www.cochinshipyard.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: সেমি স্কিলড রিগার পদের বেলায় প্র্যাকটিক্যাল টেস্ট,  স্ক্যাফোল্ডার ও ফায়ারম্যান পদের বেলায় প্র্যাকটিক্যাল টেস্ট ও ফিজিক্যাল টেস্ট, সেফটি অ্যাসিস্ট্যান্ট ও কুক ফর সিএসএল গেস্ট হাউজ পদের বেলায় লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্ট-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.cochinshipyard.in

Official Notification: click here

Share it :