Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

12 RADIOGRAPHER, NURSES, ACCOUNTANTS, RECEPTIONIST IN NIH / ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে ১২ কর্মী

Advt. no. 10 / 2021.

National Institute of Homoeopathy invites applications for the following posts.

Post: Radiographer, Nursing Sister, Staff Nurse, Junior Accountant, Receptionist cum Telephone Operator.

Total vacancy: 12. Radiographer 1, Nursing Sister 1, Staff Nurse 6, Junior Accountant 2, Receptionist cum Telephone Operator 2.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Pay scale:  post wise different.

Last Date of Submit Application: 24 December, 2021.

………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের আয়ুশ মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি রেডিয়োগ্রাফার, নার্স, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, রিসেপশনিস্ট পদে ১২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৪ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) রেডিয়োগ্রাফার, গ্রুপ বি: বি.এসসি পাশ সঙ্গে রেডিয়োগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ কোনো সরকারি / স্বশাসিত সংস্থা বা হাসপাতালে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ২৪ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(২) নার্স গ্রেড ১ (নার্সিং সিস্টার), গ্রুপ বি: বি.এসসি নার্সিং পাশ সঙ্গে নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ কোনো সরকারি / স্বশাসিত সংস্থা বা হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স: ২৪ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে ৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৩) নার্স গ্রেড ২ (স্টাফ নার্স), গ্রুপ সি: বি.এসসি নার্সিং পাশ বা উচ্চমাধ্যমিক পাশের পর  জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ কোনো সরকারি / স্বশাসিত সংস্থা বা হাসপাতালে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স: ২৪ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৪) জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ সি: বি.কমপাশ হতে হবে৷ অ্যাকাউন্টস ও কমার্শিয়াল অডিট সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে৷ হিন্দি / ইংরেজি টাইপরাইটিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বয়স: ২৪ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(৫) রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, গ্রুপ সি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অফিস অটোমেশনের কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স: ২৪ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতনক্রম: মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেwww.nih.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা ক্রসড ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Director, National Institute of Homoeopathy, payble at Kolkata’-এর অনুকূলে যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে -বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র,  কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), পাসপোর্ট / ভোটার / আধার কার্ড, অতিরিক্ত ১ কপি পাসপোর্ট মাপের ছবি যার পেছন দিকে প্রার্থীর নাম ও পদের নাম লিখে দিতে হবে ও নিজের নাম ঠিকানা লেখা ১×৪ ইঞ্চি মাপের একটি খাম৷ ডিমান্ড ড্রাফট ও নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ২৪ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে ইন্ডিয়া পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় জমা দিতে হবে -To the Director, National Institute of Homoeopathy, Block-GE, Sector – 3, Salt Lake, Kolkata – 700106৷ খামের উপর লিখতে হবে‘Name of the Post Applied for_______’৷ নির্বাচিত প্রার্থীরা ২ বছরের প্রবেশন পিরিয়ডে থাকবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.nih.nic.in/

Get detailsClick Here

Share it :