Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

120 APPRENTICES IN DRDO-CVRDE / কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থায় ১২০ অ্যাপ্রেন্টিস

Advt. no. CVRDE/ADMIN/2022

Combat Vehicles Research & Development Establishment, under DRDO, invites online applications for the following post.

Post: ITI Apprentice Trainee

Total vacancy: 120

Eligibility: ITI in relevant trade

Age limit: 18-27 years as on 01/09/2022

Stipend:  post wise different.

Last Date of Online Application: 11/11/2022.

………………………

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সহযোগী সংস্থা কমব্যাট ভেহিকেলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, চেন্নাই আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে ১২০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ কোপা, পেইন্টার, প্লাম্বার, ওয়েল্ডার ট্রেড ব্যতীত অন্যান্য ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যক৷ ডিপ্লোমা/গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদনের যোগ্য নয়৷ বয়স: ১ সেপ্ঢেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা  ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার: ৩৫৷ (২) কোপা: ২০৷ (৩) ইলেকট্রিশিয়ান: ১৫৷ (৪) মেশিনিস্ট: ১২৷ (৫) ইলেকট্রনিক্স: ১০৷ (৬) ড্রাফ্টসম্যান: ৮৷ (৭) ওয়েল্ডার ৬৷ (৮) টার্নার: ৫৷ (৯) মেকানিক (মোটর ভেহিকেল): ৫৷  (১০) পেইন্টার: ২৷ (১১) প্লাম্বার: ১৷ (১২) কার্পেন্টার: ১৷  নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে৷ প্রতি মাসে কোপা, পেইন্টার, প্লাম্বার, ওয়েল্ডার ট্রেডের প্রার্থীরা ৭,৭০০ টাকা ও অন্যান্য ট্রেডের প্রার্থীরা  ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবেrac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা / স্ক্রিনিং টেস্ট / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://rac.gov.in/

Official Notification: Click Here

Share it :