Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

127 ASSISTANTS IN DELHI HIGH COURT / দিল্লি হাইকোর্টে ১২৭ অ্যাসিস্ট্যান্ট

Senior Personal Assistant and Personal Assistant Examination 2023

Delhi High Court invites online applications for the following posts.

Post: Senior Personal Assistant, Personal Assistant.

Total vacancy: 127. Senior Personal Assistant: 60, Personal Assistant: 67.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 31sth March, 2023.

………………………………………

দিল্লি হাইকোর্ট ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ ও ‘সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ পদে ১২৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯১ থেকে ১ জানুয়ারি, ২০০৫-এর মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ মার্চ, ২০২৩ রাত ১১টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৬৭ (জেনাঃ ২৯, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি-এনসিএল ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ৭ অনুযায়ী৷

(২) সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১১০টি শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৬০ (জেনাঃ ১১, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ২৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ৮ অনুযায়ী৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.delhihighcourt.nic.in বা https://recruitment.nta.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ থেকে ২০০ কেবি সাইজ), বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (৫০ থেকে ২০০ কেবি সাইজ) ও সই (৩০ থেকে ৫০ কেবি সাইজ) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৮০০ টাকা) ৩১ মার্চ, ২০২৩ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে অনলাইনে ক্রেডিট / ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে চাইলে আলাদা আলাদা দরখাস্ত ও দরখাস্তের ফি জমা দিতে হবে৷ দরখাস্তের কোনো ভুল সংশোধন করতে চাইলে তা ৩ এপ্রিল, ২০২৩ রাত ১১টার মধ্যে সংশোধন করা যাবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ইংরেজি টাইপিং টেস্ট, ইংরেজি শর্টহ্যান্ড টেস্ট, লিখিত (ডেসক্রিপটিভ টাইপ) পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://delhihighcourt.nic.in/recruitment/job_opening/current

Get details: Click Here

Share it :