Advt no: 15/2022, 16/2022
Kendriya Vidyalay Sangathan invites applications for the following posts.
Post: Primary Teacher, Primary Teacher (Music), TGT, PGT, Jr. Secretariat Assistant, Sr. Secretariat Assistant, Librarian, Finance Officer, Asst. Commissioner, Stenographer, Asst. Section Officer, Principal, Vice Principal, Hindi Translator.
Total vacancy: 13,404
Eligibility: Graduate/ PG in relevant disciplines
Age: Post-wise different
Salary: Post-wise different
Application fee: Assistant Commission, Principal, Vice-Principal: Rs. 2300; PRT, TGT, PGT, Finance Officer, AE, Librarian, ASO, HT: Rs. 1500; SSA, Steno, JSA: Rs. 1200 [SC/ST/ PwD/ ESM (All Posts) candidates are exempted].
Last Date of Online Application: 26/12/2022
……………………………..
কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাইমারি টিচার, প্রাইমারি টিচার (মিউজিক), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, ফিন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, স্টেনোগ্রাফার গ্রেড-২, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), ভাইস প্রিন্সিপ্যাল, প্রিন্সিপ্যাল পদে ১৩,৪০৪ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ ডিসেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রাইমারি টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ২ বছরের ডিএলএড বা ৪ বছরের বিএলএড বা এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন) বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট সঙ্গে বিএড পাশ হতে হবে৷ সি-টেট পরীক্ষা (পেপার-১) পাশ করতে হবে৷ হিন্দি ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানে দক্ষ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৪১৪ (জেনাঃ ২৫৯৯, তঃজাঃ ৯৬২, তঃউঃজাঃ ৪৮১, ওবিসি ১৭৩১, আর্থিকভাবে অনগ্রসর ৬৪১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২) প্রাইমারি টিচার (মিউজিক): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও মিউজিক বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষকতা করার দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩০৩ (জেনাঃ ১২৪, তঃজাঃ ৪৬, তঃউঃজাঃ ২২, ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসর ৩০)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৩) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স বা ব্যাচেলর ডিগ্রি পাশ ও বিএড পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই সি-টেট পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষকতা করার দক্ষতা থাকতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ পদ অনুযায়ী যে বিষয়গুলি গ্র্যাজুয়েশনে পড়তে হবে সেগুলি হল- (ক) টিজিটি (হিন্দি): হিন্দি৷ শূন্যপদ: ৩৭৭ (জেনাঃ ১৫৫, তঃজাঃ ৫৬, তঃউঃজাঃ ২৮, ওবিসি ১০১, আর্থিকভাবে অনগ্রসর ৩৭)৷ (খ) টিজিটি (ইংলিশ) : ইংরাজি৷ শূন্যপদ: ৪০১ (জেনাঃ ১৬৩, তঃজাঃ ৬০, তঃউঃজাঃ ৩০, ওবিসি ১০৮, আর্থিকভাবে অনগ্রসর ৪০)৷ (গ) টিজিটি (সংস্কৃত): সংস্কৃত৷ শূন্যপদ: ২৪৫ (জেনাঃ ১০১, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৮, ওবিসি ৬৬, আর্থিকভাবে অনগ্রসর ২৪)৷ (ঘ) টিজিটি (সোশ্যাল স্টাডিজ): যে কোনো দুইটি বিষয়- হিস্ট্রি, জিয়োগ্রাফি, ইকোনমিক্স ও পলিটিক্যাল সায়েন্স৷ ইতিহাস ও ভূগোলের মধ্যে যে কোনো একটি বিষয় অবশ্যই পরে থাকতে হবে৷ শূন্যপদ: ৩৯৮ (জেনাঃ ১৬৪, তঃজাঃ ৫৯, তঃউঃজাঃ ২৯, ওবিসি ১০৭, আর্থিকভাবে অনগ্রসর ৩৯)৷ (ঙ) টিজিটি (ম্যাথমেটিক্স): ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট, সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স ও স্টাটিসটিক্স-এর মধ্যে যে কোনো দুইটি বিষয় থাকতে হবে৷ শূন্যপদ: ৪২৬ (জেনাঃ ১৭৫, তঃজাঃ ৬৩, তঃউঃজাঃ ৩১, ওবিসি ১১৫, আর্থিকভাবে অনগ্রসর ৩৩)৷ (চ) টিজিটি (সায়েন্স): বটানি, জুলজি, কেমিস্ট্রি৷ শূন্যপদ: ৩০৪ (জেনাঃ ১২৫, তঃজাঃ ৪৫, তঃউঃজাঃ ২২, ওবিসি ৮২, আর্থিকভাবে অনগ্রসর ৩০)৷ (ছ) টিজিটি (পি অ্যান্ড এইচই): ফিজিক্যাল এডুকেশন৷ শূন্যপদ: ৪৩৫ (জেনাঃ ১১৭, তঃজাঃ ৬৫, তঃউঃজাঃ ৩২, ওবিসি ১১৭, আর্থিকভাবে অনগ্রসর ৪৩)৷ (জ) টিজিটি (আর্ট এডুকেশন): ড্রয়িং অ্যান্ড পেন্টিং / স্কাল্পচার / গ্রাফিক্স আর্ট বিষয়ে ৫ বছরের ডিপ্লোমা / ডিগ্রি কোর্স পাশ হতে হবে, সঙ্গে হিন্দি ও ইংরাজি ভাষায় কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে৷ শূন্যপদ: ২৫১ (জেনাঃ ১০৪, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১৮, ওবিসি ৬৭, আর্থিকভাবে অনগ্রসর ২৫)৷ (ঝ) টিজিটি (ডব্লুই): উচ্চমাধ্যমিক পাশের পর ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে হিন্দি ও ইংরাজি ভাষায় কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে৷ কোনো ওয়ার্কশপ ইনস্টিটিউট / কারখানায় ১ বছর হাতে-কলমে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩৩৯ (জেনাঃ ১৪০, তঃজাঃ ৫০, তঃউঃজাঃ ২৫, ওবিসি ৯১, আর্থিকভাবে অনগ্রসর ৩৩)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৪) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি): সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে প্রার্থীকে অবশ্যই সি-টেট ও বিএড পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষকতা করার দক্ষতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ পদ অনুযায়ী যে বিষয়গুলিতে উল্লিখিত যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-(ক) পিজিটি (হিন্দি): হিন্দি বা সংসৃকত (গ্রাজুয়েশনে হিন্দি থাকতে হবে)৷ শূন্যপদ: ১৭২ (জেনাঃ ৭২, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ১২, ওবিসি ৪৬, আর্থিকভাবে অনগ্রসর ১৭)৷ (খ) পিজিটি (ইংলিশ): ইংরাজি৷ শূন্যপদ: ১৫৮ (জেনাঃ ৬৭, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪২, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷ (গ) পিজিটি (ফিজিক্স): ফিজিক্স বা অ্যাপ্লায়েড ফিজিক্স৷ শূন্যপদ: ১৩৫ (জেনাঃ ৫৬, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৬, আর্থিকভাবে অনগ্রসর ১৩)৷ (ঘ) পিজিটি (কেমিস্ট্রি): কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি৷ শূন্যপদ: ১৬৭ (জেনাঃ ৬৯, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ১২, ওবিসি ৪৫, আর্থিকভাবে অনগ্রসর ১৬)৷ (ঙ) পিজিটি (ম্যাথস): ম্যাথমেটিক্স বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স৷ শূন্যপদ: ১৮৪ (জেনাঃ ৭৭, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৪৯, আর্থিকভাবে অনগ্রসর ১৮)৷ (চ) পিজিটি (বায়োলজি) : বটানি / জুলজি / কেমিস্ট্রি / লাইফ সায়েন্স / বায়োসায়েন্স / জেনেটিক্স / মাইক্রোবায়োলজি / বায়োটেকনোলজি / মলিকিউলার বায়োলজি / প্ল্যান্ট ফিজিয়োলজি৷ শূন্যপদ: ১৫১ (জেনাঃ ৬৩, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪০, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷ (ছ) পিজিটি (হিস্ট্রি): হিস্ট্রি৷ শূন্যপদ: ৬৩ (জেনাঃ ২৭, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ (জ) পিজিটি (জিয়োগ্রাফি): জিয়োগ্রাফি৷ শূন্যপদ: ৭০ (জেনাঃ ৩০, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ (ঝ) পিজিটি (ইকোনমিক্স): ইকোনমিক্স৷ শূন্যপদ: ৯৭ (জেনাঃ ৪১, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৬, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ (ঞ) পিজিটি (কমার্স): কমার্স৷ অ্যাপ্লায়েড / বিজনেস ইকোনমিক্স বিষয়ে এমকম পাশরাও আবেদনের যোগ্য৷ শূন্যপদ: ৬৬ (জেনাঃ ৩০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ (ট) পিজিটি (কম্পিউটার সায়েন্স): কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে বিই / বিটেক বা সমতুল ডিগ্রি / ডিপ্লোমা অথবা যে কোনো শাখায় বিই / বিটেক ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা এমএসসি (কম্পিউটার সায়েন্স) / এমসিএ অথবা বিএসসি (কম্পিউটার সায়েন্স) / বিসিএ ও সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার ও যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডোয়েক ‘বি’ লেভেল ও যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডোয়েক ‘সি’ লেভেল ও গ্রাজুয়েশন পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৬ (জেনাঃ ৩০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ (ঠ) পিজিটি (বায়োটেক): বায়োটেকনোলজি / জেনেটিক্স / মাইক্রোবায়োলজি / লাইফ সায়েন্স / বায়োসায়েন্স / বায়োকেমিস্ট্রি৷ শূন্যপদ: ৬৬ (জেনাঃ ৩০, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷ (৫) লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, সঙ্গে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষকতা করার দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৫৫ (জেনাঃ ১৪৬, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ২৬, ওবিসি ৯৫, আর্থিকভাবে অনগ্রসর ৩৫)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৬) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকতে হবে, সঙ্গে হিন্দি ভাষায় কাজ করার সক্ষমতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭০২ (জেনাঃ ২৮৬, তঃজাঃ ১০৫, তঃউঃজাঃ ৫২, ওবিসি ১৮৯, আর্থিকভাবে অনগ্রসর ৭০)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৭) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩২২ (জেনাঃ ১৩২, তঃজাঃ ৪৮, তঃউঃজাঃ ২৪, ওবিসি ৮৬, আর্থিকভাবে অনগ্রসর ৩২)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৮) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫৬ (জেনাঃ ৬৫, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১১, ওবিসি ৪২, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৯) স্টেনোগ্রাফার গ্রেড-২: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ডিকটেশন নেওয়ার ক্ষমতা এবং ৫০ মিনিট সময়সীমায় ইংরাজিতে ও ৬৫ মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপ্ঢ করার ক্ষমতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৪ (জেনাঃ ২৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(১০) অ্যাসিস্ট্যান্ট কমিশনার: কমপক্ষে ৪৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি ও বিএড পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫২ (জেনাঃ ২৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
(১১) ফিন্যান্স অফিসার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ বিকম পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ এমকম পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা সিএ (ইন্টার) / আইসিডব্লুএ (ইন্টার) / এমবিএ (ফিন্যান্স) / পিজিডিএম পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(১২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(১৩) হিন্দি ট্রান্সলেটর: ডিগ্রি লেভেলে ইংরেজি মাধ্যমে বা ইংরেজি বিষয়সহ হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা হিন্দি মাধ্যমে বা ডিগ্রি লেভেলে হিন্দি বিষয়সহ ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা হিন্দি/ইংরেজি মাধ্যমে ইংরেজি অন্যতম বিষয় নিয়ে ডিগ্রি পাশের পরে যে কোনো বিষয়ে (হিন্দি ও ইংরেজি বাদে) মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা হিন্দি/ইংরেজি মাধ্যমে হিন্দি অন্যতম বিষয় নিয়ে ডিগ্রি পাশের পরে যে কোনো বিষয়ে (হিন্দি ও ইংরেজি বাদে) মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদে ডিপ্লোমা/সার্টিফিকেট পাশ হতে হবে বা হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৪) ভাইস প্রিন্সিপ্যাল: কমপক্ষে ৪৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি ও বিএড পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০৩ (জেনাঃ ১০৪, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৪)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(১৫) প্রিন্সিপ্যাল: কমপক্ষে ৪৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি ও বিএড পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩৯ (জেনাঃ ১০৪, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৪)৷ বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
উল্লিখিত প্রতিটি পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর ও ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্তের করতে হবে www.kvsangathan.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার গ্রেড-২ পদের বেলায় ১২০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ভাইস প্রিন্সিপ্যাল, প্রিন্সিপ্যাল পদের বেলায় ২৩০০ টাকা ও অন্যান্য সব পদের বেলায় ১৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রাইমারি টিচার পদের বিজ্ঞপ্তি নম্বর ১৬/২০২২ ও অন্যান্য পদের বিজ্ঞপ্তি নম্বর ১৫/২০২২৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও ক্লাস ডেমো / ইন্টারভিউ / স্কিল টেস্টের মাধ্যমে৷ প্রাইমারি টিচার (মিউজিক) পদের ক্ষেত্রে অতিরিক্ত পারফরম্যান্স টেস্ট দিতে হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, হুগলি, আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.kvsangathan.nic.in
Official Notifications:
Primary teacher- Click Here
Other posts- Click Here





