Notice No. 02-R/ARCR/HCOS/2021
Calcutta High Court (Original Side) is inviting applications for recruitment to 14 posts of Assistant Registrar (Court Recording). The appointment will initially be made on purely temporary basis but are likely to be made permanent.
Post: Assistant Registrar (Court Recording)
Total Vacancy: 14
Eligibility: Must have completed Graduation from the Calcutta University or an equivalent examination of a statutory Indian or other University and/ or Institution and must possess knowledge of vernacular of the State of West Bengal as well as good knowledge of the English language with basic knowledge of Computer application. They should be able to take down depositions of witnesses, judgments, orders, etc. in ‘shorthand’ at a speed of at least 160 words per minute and in typewriting at the rate of at least 40 words per minute with aid of a computer accurately, as far as practicable.
Age limit: 18 to 32 years as on 1st Day of January, 2021
Pay scale: Rs. 56,100 – 1,44,300
Last date for receipt of the application: 8th October, 2021
………………………
কলকাতা হাইকোর্টে (অরিজিনাল সাইড) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (কোর্ট রেকর্ডিং) পদে ১৪ জনকে নিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে স্থায়ী নিয়োগ হতে পারে৷
যোগ্যতা : গ্র্যাজুয়েট হতে হবে ও বাংলা ভাষায় দক্ষ হতে হবে, সঙ্গে ইংরেজি ভাষায় ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে৷ প্রার্থীকে প্রতি মিনিটে শর্টহ্যান্ডে কমপক্ষে ১৬০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও কম্পিউটারে প্রতি মিনিটে কমপক্ষে ৪০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে৷ পশ্চিমবঙ্গে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ অক্টোবর, ২০২১ বিকেল সাড়ে ৪টের মধ্যে৷ শূন্যপদ : ১৪ (জেনাঃ ১, জেনাঃ (ইসি) ৪, তঃজাঃ ২, তঃজাঃ (ইসি) ১, তঃউঃজাঃ ২, ওবিসি-এ ১, ওবিসি-এ (ইসি) ১, ওবিসি-বি (ইসি) ১, কম দৃষ্টিশক্তি সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে একটি সাদা ফুলস্কেপ কাগজের একদিকে৷ প্রার্থীদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে “Registrar, Original Side, High Court, Calcutta” and payble at GPO at Calcutta-এর অনুকূলে ৮০০ টাকা (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৪০০ টাকা) দরখাস্ত ফি জমা করতে হবে৷ দরখাস্তের সঙ্গে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা তিনটি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি লাগাতে হবে৷ সই ও ছবিসহ দরখাস্তের সঙ্গে নিজের নাম-ঠিকানা লেখা ও ৪৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগানো ২৫ সেমি × ১১ সেমি মাপের একটি খাম, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার (দরখাস্ত ফি) এবং জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের (যদি থাকে) স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামের মধ্যে ভরতে হবে৷ খামের ওপর বাম দিকের নিচের কোণে ক্যাটেগরি ও পদের নাম লিখে পাঠাতে হবে ৮ অক্টোবর, ২০২১ বিকেল সাড়ে ৪টের মধ্যে এই ঠিকানায় -To Registrar (Original Side), High Court, Calcutta৷
প্রার্থী বাছাই পদ্ধতি : ফেজ-I ও ফেজ-II পরীক্ষায় শর্টহ্যান্ড, সংশোধন, ডিকটেশন ও কম্পিউটার টাইপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in৷
Official Website: http://www.calcuttahighcourt.gov.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Calcutta-High-Court-notice-4956-17-Sep-2021.pdf





