Advertisement No. 08/2025
National Institute of Technology Delhi invites online applications for the following posts.
Post: Technical Assistant, Senior Technician, Senior Assistant, Technician, Junior Assistant, Lab Attendant, Office Attendant.
Total vacancy: 14. Technical Assistant: 2, Senior Technician: 1, Senior Assistant: 1, Technician: 5, Junior Assistant: 2, Lab Attendant: 2, Office Attendant: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 22nd October, 2025 till 11:55 pm.
…………………………………………………………………
এনআইটি দিল্লিতে ১৪ অশিক্ষক কর্মী
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, অফিস অ্যাটেন্ড্যান্ট পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ অক্টোবর, ২০২৫ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: প্রথম শ্রেণির নম্বরসহ সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক / এমসিএ পাশ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে বা প্রথম শ্রেণির নম্বরসহ বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ এম.এসসি ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: কম্পিউটার অ্যাপ্লিকেশন – ১ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী)৷ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং – ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২) সিনিয়র টেকনিশিয়ান: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং — ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ স্টেনোগ্রাফি জানা থাকলে ও ব্যাচেলর ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৪) টেকনিশিয়ান: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: কম্পিউটার অ্যাপ্লিকেশন – ১ (অসংরক্ষিত), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ১ (অসংরক্ষিত), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং – ১ (তঃউঃজাঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – ১ (ওবিসি), অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং – ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(৫) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ স্টেনোগ্রাফি জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(৬) ল্যাব অ্যাটেন্ড্যান্ট: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৬) অফিস অ্যাটেন্ড্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ সব পদের ক্ষেত্রেই নির্বাচিত প্রার্থীদের নিয়োগের প্রথম বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.nitdelhi.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের বেলায় ৫৯০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://nitdelhi.ac.in/non-teaching-recruitment-2/
Official Notification: Click here





