Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 STAFFS REQUIRED IN COOPERTIVE SOCIETIES / রাজ্যের সমবায় ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানে ১৪ কর্মী

Advt. No. 04/2021

West Bengal Cooperative Service Commission invites online applications for the following posts.

Post: Grade II scale II, Grade II scale I, Procurement Officer (tech.), Marketing Officer, Assistant Manager, Grade IIA Manager, Junior Marketing Officer, Junior Procurement Officer, Officer (scale I).

Total vacancy: 14.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 21 January, 2022.

…………………………………………………………………………

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ৪টি সমবায় ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানে গ্রেড টু, প্রকিউরমেন্ট অফিসার, মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রেড টু এ, জুনিয়র মার্কেটিং অফিসার, জুনির প্রকিউরমেন্ট অফিসার, অফিসার (স্কেল ১) পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে (বিজ্ঞপ্তি নং ০৪/২০২১)৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে (ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক / উচ্চমাধ্যমিক স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা পড়ে থাকতে হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷

কারা কোন কো-অপারেটিভ অনুযায়ী যোগ্য :

(১) বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড: পদ: গ্রেড টু, স্কেল টু (পোস্ট কোড ২১৪০০১)৷ শূন্যপদ ২ ( তঃজাঃ ১, ওবিসি-বি ১)৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে ও ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৬৮,৭০৩ টাকা৷

(২) বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড: পদ: গ্রেড টু, স্কেল ওয়ান (পোস্ট কোড ২১৪০০২)৷ শূন্যপদ ১ ( তঃজাঃ)৷ শিক্ষাগত যোগ্যতা: বি.কম পাশ ও ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৫১,৬৫২ টাকা৷

(৩) দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটিলিমিটেড (তন্তুজ): পদ: প্রকিউরমেন্ট অফিসার, টেক. (পোস্ট কোড ২১৪০০৩)৷ শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম ও টেক্সটাইলে ডিপ্লেমা পাশ ও ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৪৯,৪৯০ টাকা৷

(৪) দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটিলিমিটেড (তন্তুজ): পদ: মার্কেটিং অফিসার, (পোস্ট কোড ২১৪০০৪)৷ শূন্যপদ ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ শিক্ষাগত যোগ্যতা: অনার্স গ্র্যাজুয়েট হতে হবে৷ মার্কেটিংয়ে এমবিএ / পিজিডিএম পাশ হতে হবে৷ ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৪৯,৪৯০ টাকা৷

(৫) দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটিলিমিটেড (তন্তুজ): পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং), (পোস্ট কোড ২১৪০০৫)৷ শূন্যপদ ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ শিক্ষাগত যোগ্যতা: অনার্স গ্র্যাজুয়েট হতে হবে৷ ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৪৬,৩৮৫ টাকা৷

(৬) তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড: পদ: গ্রেড টু এ ম্যানেজার, (পোস্ট কোড ২১৪০০৬)৷ শূন্যপদ ২ (অসংরক্ষিত)৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েট হতে হবে৷ সিএ (ইন্টার) / আইসিডব্লুএ (ইন্টার) পাশ হতে হবে৷ ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৪৩,০২৪ টাকা৷

(৭) দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটিলিমিটেড (তন্তুজ): পদ: জুনিয়র মার্কেটিং অফিসার (পোস্ট কোড ২১৪০০৭)৷ শূন্যপদ ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট হতে হবে৷ ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৩৭,৪১৫ টাকা৷

(৮) দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটিলিমিটেড (তন্তুজ): পদ: জুনিয়র প্রকিউরমেন্ট অফিসার (পোস্ট কোড ২১৪০০৮)৷ শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট হতে হবে৷ ৬ মাসের কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ৩৭,৪১৫ টাকা৷

(৯) নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্কলিমিটেড: পদ: অফিসার স্কেল ওয়ান (পোস্ট কোড ২১৪০০৯)৷ শূন্যপদ ১ (অসংরক্ষিত)৷ শিক্ষাগত যোগ্যতা: সফটওয়্যার / হার্ডওয়্যারে বি.টেক / এম.টেক পাশ হতে হবে৷ সফটওয়্যার প্যাকেজ ডেভেলপিংয়ের কাজে জ্ঞান থাকতে হবে৷ বেতনক্রম: সব মিলিয়ে চাকরির শুরুতে বেতন হবে ২৮,৫৩২ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইে www.webcsc.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা ছবি, সই, বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / শংসাপত্র ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ পরীক্ষার ফি  ৬৫০ টাকা (রাজ্যের তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের ২৫০ টাকা) অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দিতে হবে৷ সার্ভিস চার্জ ও জিএসটি অতিরিক্ত৷ প্রার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী সমবায় প্রতিষ্ঠান নির্বাচন করবেন৷ নির্বাচিত প্রতিষ্ঠানগুলির শূন্যপদের জন্যই সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন গ্রাহ্য করা হবে৷ দরখাস্তের ফি জমা দেওয়ার পর রেফারেন্স নম্বর ও ট্রানজাকশন আইডি সহ ফি জমা দেওয়ার ই-রিসিটের প্রিন্টআউট করে নেবেন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ ১ জন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই দরখাস্ত করতে পারবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষায় দু’টি পেপার থাকবে৷ ২ ঘণ্টা সময় সীমার ১৫০ নম্বরের অবজেক্টিভ টাইপ পেপার-ওয়ানের প্রশ্নপত্র হবে এই সব বিষয়ে -কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউট, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, কম্পিউটার৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা হবে৷ দেড় ঘণ্টা সময় সীমার ১০০ নম্বরেরসাবজেক্টিভ টাইপ পেপার-টু’র প্রশ্নপত্র হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ২৪ নম্বরের ইন্টারভিউ দিতে হবে৷ সবশেষে নথিপত্র যাচাই করা হবে৷ লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড উল্লেখিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, ডাকযোগে পাঠানো হবে না৷ ইন্টারভিউয়ের কল লেটার স্পিড পোস্টে পাঠানো হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.webcsc.org/

Get detailsClick Here

Share it :