The Indian Coast Guard is going to recruit Male candidates as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) for 2026 Batch.
Post: Assistant Commandants
Total Vacancy: 140
Eligibility: 12th, Degree (Engineering), Graduate, Proper medical standards.
Age limit: Post-wise different
Basic Pay: Rs. 56,100
Last Date of Online Application: 24/12/2024 till 5:30pm
কোস্ট গার্ডে ১৪০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কোস্ট গার্ড জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চে গ্রুপ-‘এ’ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে ১৪০ জন পুরুষ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ ডিসেম্বর, ২০২৪ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) জেনারেল ডিউটি (জিডি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ম্যাথেমেটিক্স ও ফিজিক্স বিষয় পড়ে থাকতে হবে৷ ফিজিক্স ও ম্যাথেমেটিক্স বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ (২) টেকনিক্যাল (মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স): সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স শাখায় ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় পড়ে থাকতে হবে। ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷
বয়স: ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ২৫ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ২০০০ থেকে ৩০ জুন, ২০০৪-এর মধ্যে৷
শূন্যপদ: ১৪০।
মূল বেতন: ৫৬,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷
Official Website: https://joinindiancoastguard.cdac.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৪/১২/২০২৪)।





