Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

145 PARA MEDICS IN HOWRAH DISTRICT / হাওড়া জেলায় ১৪৫ স্বাস্থ্যকর্মী

Advt. No. DHFWS/HOW/1285

District Health & Family Welfare Samity, Howrah invites online applications from eligible candidates for the following posts.

Post: Clinical Psychologist, Nurse, Hospital Attendant, Sanitary Attendant, Community Health Assistant, Laboratory Technician, Counsellor, Consultant Quality Monitoring, TBHV, Senior Tuberculosis Laboratory Supervisor, Accountant.

Total vacancy: 145.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application :  21st June, 2022 till 5 pm.

……………………………………

হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন প্রকল্পের অধীন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট, স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কাউন্সেলর, কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, ল্যাবরেটরি টেকনিশিয়ান, টিবিএইচভি, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, অ্যাকাউন্ট্যান্ট পদে ১২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ জুন, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (এনএমএইচপি):  রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির পেশাদারি কোর্স করে থাকতে হবে অথবা সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশের পর ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭০ নম্বর), অভিজ্ঞতা (১৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷

(২) সাইকিয়াট্রিক নার্স / কমিউনিটি নার্স (এনএমএইচপি):  সাইকিয়াট্রিক নার্সের বেলায় সাইকিয়াট্রিক নার্সিংয়ে এম.এসসি / বি.এসসি বা ডিপিএন পাশ হতে হবে অথবা কমিউনিটি নার্সের বেলায় পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত জিএনএম কোর্স পাশ হতে হবে ও সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: সাইকিয়াট্রিক নার্সের বেলায় প্রতি মাসে ২৮,০০০ টাকা ও কমিউনিটি নার্সের বেলায় প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (২৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷

(৩) হসপিটাল অ্যাটেন্ড্যান্ট (এনপিএইচসিই):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (৫ নম্বর) মাধ্যমে৷

(৪) স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট (এনপিএইচসিই):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (৫ নম্বর) মাধ্যমে৷

(৫) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান (এনইউএইচএম):  এএনএম পাশ বা জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বাংলা ভাষায় দক্ষ হতে হবে ও হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১১৮ (জেনাঃ ৬৪, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ৭, ওবিসি-এ ১২, ওবিসি-বি ৮)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে এএনএম / জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৬) ল্যাবরেটরি টেকনিশিয়ান (এনইউএইচএম): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশন (৮৫ নম্বর) ও কম্পিউটার টেস্টের (১৫ নম্বর) মাধ্যমে৷

(৭) কাউন্সেলর (আরকেএসকে):  সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ উল্লিখিত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর), অভিজ্ঞতা (৫ নম্বর), লিখিত পরীক্ষা (৪০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷

(৮) কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং – ফেসিলিটি (এনকিউএপি):  এমবিবিএস / ডেন্টাল / আয়ুষ / নার্সিং / লাইফ সায়েন্স / সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট  ও হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / হেলথ ম্যানেজমেন্টে  পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি বিষয়ে সাবলীল হতে হবে৷ সরকারের বিভিন্ন নিয়ম নীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ স্বাস্থ্যক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৫০ নম্বর), কম্পিউটার টেস্ট (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৯) ল্যাবরেটরি টেকনিশিয়ান (এনটিইপি):  ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েটে ও স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগদনত যোগ্যতা (৩০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷

(১০) টিবিএইচভি (এনটিইপি):  বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ এমপিডব্লু / এলএইচভি / এএনএম / হেলথ ওয়ার্কার হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি বি)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগদনত যোগ্যতা (৩০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (১০ নম্বর) মাধ্যমে৷

(১১) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (এনটিইপি):  যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ডিএমএলটি পাশ হতে হবে অথবা বিএমএলটি পাশ হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগদনত যোগ্যতা (৩০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (১০ নম্বর) মাধ্যমে৷

(১২) কাউন্সেলর (ব্লাড সার্ভিস):  সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লাইসেন্স প্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে কাউন্সেলিংয়ের কাজে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৮০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(১৩) অ্যাকাউন্ট্যান্ট (আয়ুষ):  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(১৪) আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান (এনএসিপি):  মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৭০ নম্বর), কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের (৩০ নম্বর) মাধ্যমে৷

(১৫) ব্লাডব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান (এনএসিপি):  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিগ্রি পাশের পর ২ বছর বা ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ প্যারা মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৭০ নম্বর), কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের (৩০ নম্বর) মাধ্যমে৷

(১৬) স্টাফ নার্স (এনএসিপি):  বি.এসসি নার্সিং বা জিএনএম পাশ হতে হবে অথবা এএনএম পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৭০ নম্বর), কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের (৩০ নম্বর) মাধ্যমে৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রেই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ও প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷

আবেদনের পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.healthyhowrah.org  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি), সই (২০ থেকে ৫০ কেবি) ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিয়ে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

Official website: https://healthyhowrah.org/#loaded

Get details: Click Here

Share it :