Memo No. 709/Dev(Health)
Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in Basirhat sub-division of North 24 Parganas district.
Post: ASHA Workers
Total Vacancy: 146
Eligibility: Appeared in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 1st Jan, 2022.
Last Date of Receipt of Application: 10th June, 2022 upto 3pm.
………………………………………………..
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত একাধিক ব্লকে ১৪৬ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে ১০ জুন, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে৷
যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম/এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷
ব্লক অনুযায়ী শূন্যপদ: (১) বাদুড়িয়া ব্লক- ৮, (২) বসিরহাট-I ব্লক- ৯, (৩) বসিরহাট-II ব্লক- ১৫, (৪) হাড়োয়া ব্লক- ১৬, (৫) হাসনাবাদ ব্লক- ১০, (৬) হিঙ্গলগঞ্জ ব্লক- ১, (৭) মিনাখাঁ ব্লক- ৪১, (৮) সন্দেশখালি-I ব্লক- ২১, (৯) সন্দেশখালি-II ব্লক- ৭, (১০) স্বরূপনগর ব্লক- ১৮৷ তপশিলি সম্প্রদায় অধ্যুষিত গ্রামে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.north24parganas.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র (EPIC) বা রেশন কার্ড বা আধার কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে), আদালত কর্তৃক প্রদত্ত বিবাহবিচ্ছেদের নথিপত্র (বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে), স্বামীর ডেথ সার্টিফিকেট (বিধবা মহিলাদের ক্ষেত্রে), জাতিগত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপোর্ট ছবি ও নিজের ঠিকানা লেখা ২৩ সেমি×১০ সেমি মাপের একটি খাম (৫ টাকার পোস্টাল ষ্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for………………………….. and name of the Service area……………………………….” লিখে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসের ঠিকানায় সরাসরি জমা দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিক পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.north24parganas.gov.in
Official Notification: Click Here





