Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

15 STAFFS IN NKDA

Advertisement No.  09 of 2025

West Bengal Municipal Service Commission invites online applications of the following post for Newtown Kolkata Development Authority.

Post: Assistant Engineer (Civil), Sub Assistant Engineer (Electrical), Sub Assistant Engineer (Mechanical), Accountant, Sanitary Inspector, Work Assistant, Sanitary Assistant, Assessment Inspector, Store Keeper, Surveyor, Draftsman.

Total vacancy: 15. Assistant Engineer (Civil): 3, Sub Assistant Engineer (Electrical): 2, Sub Assistant Engineer (Mechanical): 1, Accountant: 1, Sanitary Inspector: 1, Work Assistant: 2, Sanitary Assistant: 1, Assessment Inspector: 1, Store Keeper: 1, Surveyor: 1, Draftsman: 1.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 31st October, 2025.

……………………………………………………………

নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ১৫ কর্মী

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়র, ড্রাফটসম্যান পদে ১৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা৷

(২) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পরাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা৷

(৩) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পরাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকা৷

(৪) অ্যাকাউন্ট্যান্ট: বি.কম পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ও কম্পিউটার জান প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা৷

(৫) স্যানিটারি ইন্সপেক্টর: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্যানিটারি ইন্সপেক্টরশিপে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷

(৬) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷

(৭) স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নিয়োগের পূর্বে প্রি-সার্ভিস ট্রেনিং পাশ করা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৪,৭০০ টাকা থেকে ৬৩,৯০০ টাকা৷

(৮) অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সার্ভেয়রশিপে সার্টিফিকেট কোর্স করা আবশ্যক৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷

(৯) স্টোর কিপার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা৷

(১০) সার্ভেয়র: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সার্ভেয়রশিপে সার্টিফিকেট কোর্স করা আবশ্যক৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷

(১১) ড্রাফটসম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ড্রাফটসম্যানশিপ (সিভিল) পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের উধর্বসীমা ৪৫ বছর৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবেwww.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১৫০ টাকা ও প্রসেসিং চার্জ ৫০ টাকা (রাজ্যের তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কেবলমাত্র প্রসেসিং চার্জ) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কলকাতায় প্রথমে ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (১০০টি অবজেকটিভ প্রশ্ণ হবে) ও পরবর্তী ধাপে ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://mscwb.org/home/emp_notice

Official Notification: Click Here

Share it :

Leave a Reply