Advt. No. HR/SUP:01/2021
Garden Reach Shipbuilders & Engineers Limited invites online applications for the following posts.
Post: Supervisor, Design Assistant.
Total vacancy: 15. Supervisor 13, Design Assistant 2.
Eligibility: post wise different.
Age limit: within 28 years (as on 01/11/2021).
Salary: 23,800/- to 83,300/-.
Last Date of Online Application: 19 December, 2021
…………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সুপারভাইজার ও ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে ১৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৯ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) সুপারভাইজার:(১) অ্যাডমিন অ্যান্ড এইচআর: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে এইচআরএম / এইচআরডি / আইআর / লেবার ওয়েলফেয়ার / লেবার ল বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ল১, ওবিসি ১)৷ (২) ফিন্যান্স: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে ফিন্যান্স বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে অথবা সিএমএ (ইন্টার) / সিএ (ইন্টার) অথবা এম.কম পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (৩) মেটিরিয়াল ম্যানেজমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্ট / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট / লজিস্টিক ম্যনেজমেন্টে গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা সিএমএ (ইন্টার) / সিএ (ইন্টার) অথবা এম.কম পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (৪) পেইন্টার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / পেইন্ট টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (৫) ন্যাভাল আর্কিটেকচার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ ন্যাভাল আর্কিটেকচার / শিপবিল্ডিং / ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশন ইঞ্জিনিয়ারিং / ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ (৬) সিকিউরিটি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে সিকিউরিটি ম্যানেজমেন্টে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷
(খ) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট:(১) ইলেক্ট্রনিক্স: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (২) সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷
বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ ৩ বছরের চুক্তিতে নিয়োগ হবে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.grse.in ব https://joapply.in/grse2021 ওয়েবসাইটে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪৭১ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট আউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন, অপর কপিটির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ২৮ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে সাধারণ ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে -Box No.3076, Lodhi Road, New Delhi – 110003৷খামের উপর বিজ্ঞপ্তি নং ও আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলGRSE EN No. HR/SUP:01/2021৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷২ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের অবজেকটিভ টাইপ লিখিত পরীক্ষার প্রশ্ণ হবে এইসব বিষয় থেকে -জেনারেল নলেজ, অ্যাপ্ঢিটিউড, মেন্টাল এবিলিটি, ডেটা অ্যানালিসিস, ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং (২০টি প্রশ্ন, ২০ নম্বর), সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক প্রশ্ন (৮০টি প্রশ্ন, ৮০ নম্বর)৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ জানুয়ারি, ২০২২৷ লিখিত পরীক্ষার কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.grse.in
Get details: Click Here





