Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

16 DOCTORS, NURSE & ASSISTANTS IN BIRBHUM / বীরভূম জেলায় ১৬ ডাক্তার, নার্স ও অ্যাসিস্ট্যান্ট

Memo No. DHFWS/DPMU-II/212

Birbhum district invites applications for the following posts.

Post: Medical Office General Duty, Community Health Assistant, Staff Nurse.

Total vacancy: 16. Medical Office General Duty: 6, Community Health Assistant: 5, Staff Nurse: 5.

Eligibility: post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Date of Walking Interview: 23rd March, 2023.

………………………………

বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে ১৫তম ফিন্যান্স কমিশন – হেলথ গ্র্যান্ট স্কিমের অধীনে মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও স্টাফ নার্স পদে চুক্তির ভিত্তিতে ১৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ২৩ মার্চ, ২০২৩ এই স্থানে — সিএমওএইচ অফিস সিউড়ি, বীরভূম৷ ইন্টারভিউয়ের জন্য সকাল ১০ টা থেকে সাড়ে ১১টার মধ্যে রিপোর্টিং করতে হবে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট : এএনএম / জিএনএম পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত হতে হবে৷ বাংলা ভাষায় দক্ষ হতে হবে ও সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(২) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত হতে হবে৷ কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৩) মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি: এমবিবিএস পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

আবেদন : দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে ক্রেডিট / ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে -A/C DH&FWS (Rogi Kalyan Samiti), A/C no. 0214010208990, IFSC: PUNB0021420, Bank Branch PNB Suri৷ যথাযথ ভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ মূল কপি সঙ্গে করে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhealth.gov.in/pages/career

Get details: Click Here

Share it :