Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

162 CONSTABLES, HEAD CONSTABLES & SI IN BSF

Border Security Force invites online applications for the following posts for their water wing.

Post: Constable, Head Constable, Sub Inspector

Vacancy: 162

Eligibility: Matriculation / 10+2

Age limit: Post wise different.

Pay Scale:  Post wise different.

Last Date of Online Application: 1/7/2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে

১৬২ কনস্টেবল, হেড কনস্টেবল ও সাব ইন্সপেক্টর

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়াটার উইংয়ে কনস্টেবল (ক্রু), হেড কনস্টেবল (মাস্টার), হেড কনস্টেবল (ইঞ্জিন ড্রাইভার), হেড কনস্টেবল (ওয়ার্কশপ), সাব ইন্সপেক্টর (মাস্টার), সাব-ইন্সপেক্টর (ইঞ্জিন ড্রাইভার) পদে ১৬২ জন পুরুষ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ জুলাই, ২০২৪-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) কনস্টেবল (ক্রু):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ২৬৫ অশ্বশক্তির কম শক্তির বোট চালানোর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কোনোরূপ সাহায্য ছাড়াই গভীর জলে সাঁতার কাটতে দক্ষ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৬ (জেনাঃ ১৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(২) হেড কনস্টেবল (মাস্টার):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সারেংয়ের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৫ (জেনাঃ ১৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৬, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১১)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৩) হেড কনস্টেবল (ইঞ্জিন ড্রাইভার): কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৭ (জেনাঃ ২৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ১১)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৪) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) মেকানিক (ডিজেল / পেট্রোল ইঞ্জিন):  মাধ্যমিক বা সমতুল পাশ ও মোটর মেকানিক (ডিজেল / পেট্রোল ইঞ্জিন) ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৫) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) কার্পেন্টার:  মাধ্যমিক বা সমতুল পাশ ও কার্পেনট্রি অ্যান্ড প্লাম্বিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(6) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) ইলেক্ট্রিশিয়ান:  মাধ্যমিক বা সমতুল পাশ ও ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৭) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) প্লাম্বার:  মাধ্যমিক বা সমতুল পাশ ও কার্পেনট্রি অ্যান্ড প্লাম্বিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৮) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) এসি টেকনিশিয়ান:  মাধ্যমিক বা সমতুল পাশ ও এসি টেকনিশিয়ান ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৯) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) ইলেকট্রনিক্স:  মাধ্যমিক বা সমতুল পাশ ও ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১০) হেড কনস্টেবল (ওয়ার্কশপ) মেশিনিস্ট:  মাধ্যমিক বা সমতুল পাশ ও মেশিনিস্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(১১) সাব ইন্সপেক্টর (মাস্টার): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সেন্ট্রাল / স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি / মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা দ্বিতীয় শ্রেণীর মাস্টার সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২২ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(১২) সাব ইন্সপেক্টর (ইঞ্জিন ড্রাইভার):  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সেন্ট্রাল / স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি / মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২২ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি কনস্টেবল পদের বেলায় ১০০ টাকা এবং হেড কনস্টেবলসাব-ইন্সপেক্টর পদের বেলায় ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷

Official websitehttps://rectt.bsf.gov.in

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/৬/২০২৪)।

Share it :