Notice No. WBPRB/NOTICE – 2022/26 (CONS._KP_22)
West Bengal Police Recruitment Board invites applications for the following posts.
Post: Constable & Lady Constables in Kolkata Police- 2022
Total Vacancy: 1666 (Constable- 1410, Lady Constable- 256)
Eligibility: 10th with Bengali speaking, writing & reading knowledge.
Age limit: 18 to 27 years as on 01/01/2022
Pay scale: As per rules
Application Fee: Rs. 170 (Rs. 20 for WB SC/ST)
Last Date of Online Application: 27th June, 2022.
…………………………………………
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে ১,৬৬৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ জুন, ২০২২ এর মধ্যে৷ যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক (দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়)৷ হোম গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত পদে আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে কলকাতা পুলিশের অধীনে উল্লিখিত পদে তিন বছর কর্মরত থাকতে হবে৷ স্পোর্টস কোটায় আবেদনের জন্য অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট সহ), ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, জুডো, রাইফেল শুটিং, কবাডি, খো-খো খেলায় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বা আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা বা ন্যাশনাল স্পোর্টস / গেমস ফর সুকল এডুকেশনে অংশগ্রহণকারী হতে হবে৷
বয়স: বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত ও ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ কলকাতা পুলিশে কর্মরত হোম গার্ডদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে৷ তবে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য বয়সের ছাড় নেই৷
শূন্যপদের বিন্যাস: (১) কনস্টেবল- ১,৪১০ (জেনাঃ ২৮৩, জেনাঃ[ইি] ৮৭, জেনাঃ[হোম গাড] ৯৪, জেনাঃ[সিভিক ভলেন্টিয়াব] ৫৯, জেনাঃ[স্পোর্টস কোট] ২৩, তঃজাঃ ২১৬, তঃজাঃ[ইি] ১৩০, তঃজাঃ[হোম গাড] ৬৬, তঃজাঃ[সিভিক ভলেন্টিয়াব] ৪৪, তঃউঃজাঃ ৭৬, তঃউঃজাঃ[ইি] ৫৯, তঃউঃজাঃ[হোম গাড] ৩৮, তঃউঃজাঃ[সিভিক ভলেন্টিয়াব] ৩৮, ওবিসি-এ ৫১, ওবিসি-এ[ইি] ৩৫, ওবিসি-এ[হোম গাড] ২৬, ওবিসি-এ[সিভিক ভলেন্টিয়া] ১২, ওবিসি-বি ৩৩, ওবিসি-বি[ইি] ১৭, ওবিসি-বি[হোম গাড] ১২, ওবিসি-বি[সিভিক ভলেন্টিয়াব] ১১)৷
(২) লেডি কনস্টেবল- ২৫৬ (জেনাঃ ৮৩, জেনাঃ[ইি] ৩৭, জেনাঃ[হোম গার্ড] ২৭, জেনাঃ[সিভিক ভলেন্টিয়ার্র] ১৮, জেনাঃ[স্পোর্টস কোটা] ৭, তঃজাঃ ১৯, তঃজাঃ[ইি] ৫, তঃজাঃ[হোম গাড] ৬, তঃজাঃ[সিভিক ভলেন্টিয়াব] ৪, তঃউঃজাঃ ৫, তঃউঃজাঃ[ইি] ২, তঃউঃজাঃ[হোম গাড] ২, তঃউঃজাঃ[সিভিক ভলেন্টিয়াব] ২, ওবিসি-এ ১২, ওবিসি-এ[ইি] ৮, ওবিসি-এ[হোম গার্ড] ৫, ওবিসি-এ[সিভিক ভলেন্টিয়াব] ২, ওবিসি-বি ৫, ওবিসি-বি[ইি] ৩, ওবিসি-বি[হোম গাড] ২, ওবিসি-বি[সিভিক ভলেন্টিয়াব] ২)৷ বেতনক্রম : নির্দিষ্ট নিয়মানুযায়ী বেতন প্রদান করা হবে৷
শারীরিক মাপজোক (কমপক্ষে): ছেলেদের বেলায় উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি৷ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তঃউঃজাঃ প্রার্থীদের উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি,বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি৷ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তঃউঃজাঃ প্রার্থীদের উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://prb.wb.gov.in বা wbpolice.gov.in বা kolkatapolice.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি বাবদ মোট ১৭০ টাকা (রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ২০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি) ১০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে ও সই (১.৭ সেমি× ৯.২ সেমি) ৫ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর সহ) ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ সহজ তথ্যমিত্র কেন্দ্রের সাহায্যে ছবি ও সই স্ক্যান করে আবেদনপত্র পূরণ করে অনলাইনে দরখাস্ত ফি জমা করা যাবে৷ এর জন্য অতিরিক্ত ২৩ টাকা সার্ভিস চার্জ লাগবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (১০০ নম্বর), শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল লিখিত পরীক্ষা (৮৫ নম্বর), ইন্টারভিউ (১৫ নম্বর) ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ণপত্রে৷ সময় থাকবে ১ ঘণ্টা৷ প্রশ্ণ হবে বাংলা ও নেপালি ভাষায়৷ প্রতিটি প্রশ্ণের জন্য ধার্য নম্বর ১৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে৷ প্রশ্ণ হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ (৪০ নম্বরের), সাধারণ গণিত (মাধ্যমিক স্তরের) (৩০ নম্বরের) ও রিজনিং (৩০ নম্বরের)৷ এই পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোকের পরীক্ষা হবে, যেখানে প্রার্থীর উচ্চতা, ওজন ও বুকের ছাতি (শুধু ছেলেদের) পরিমাপ করা হবে৷ এরপর এই পরীক্ষায় সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে৷ কনস্টেবল পদের পরীক্ষায় থাকবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়৷ লেডি কনস্টেবল পদের পরীক্ষায় থাকবে ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফলদের ফাইনাল লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে৷ পরীক্ষা হবে ৮৫ নম্বরের অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ণপত্রে৷ সময় থাকবে ১ ঘণ্টা৷ প্রশ্ণ হবে বাংলা ও নেপালি ভাষায়৷ প্রতিটি প্রশ্ণের জন্য ধার্য নম্বর ১৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে৷ প্রশ্ণ হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ (২৫ নম্বরের), ইংরেজি (১০ নম্বরের), সাধারণ গণিত (মাধ্যমিক স্তরের) (২৫ নম্বরের) ও রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস (২৫ নম্বরের)৷ ফাইনাল পরীক্ষায় সফলদের ১৫ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ শেষে মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ, ১ম ব্যাটেলিয়ন, কলকাতা আর্মড পুলিশ এই নিয়োগ হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbpolice.gov.in
Official Notification: Click Here
Information to Applicants: Click Here
Apply Online: Click Here





