Intelligence Bureau invites application for the following post.
Post: Security Assistant/Executive (SA/Exe) & Multi-Tasking Staff/General (MTS/Gen).
Total Vacancy: 1671
Eligibility: Matriculation
Pay scale: Post-wise different
Age Limit: Post-wise different
Last Date of Receipt of Application: 25/11/2022
………………………………………….
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ ও মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ১৬৭১ জন কর্মী নিয়োগ করবে৷ মাধ্যমিক বা সমতুল পাশরা উভয় পদেই আবেদনের যোগ্য৷ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৫ নভেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী শূন্যপদ : (১) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ: বয়স হতে হবে ২৫ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ মোট শূন্যপদ: ১৫২১৷ (১) কলকাতা- ৯২ (জেনাঃ ৩৮, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ স্থানীয় ভাষা বাংলা, সিলেটী, (২) আগরতলা- ১৪, (৩) আমেদাবাদ- ৩৫, (৪) আইজল- ৭, (৫) অমৃতসর- ৬৪, (৬) বেঙ্গালুরু- ১০৮, (৭) ভুবনেশ্বর- ১১, (৮) চণ্ডীগড়- ৩৩, (৯) চেন্নাই- ১০৭, (১০) দেরাদুন- ৮, (১১) দিল্লি / আইবি হেডকোয়ার্টারস- ২৭০, (১২) ডিব্রুগড়- ৬, (১৩) গ্যাংটক- ১১, (১৪) গুয়াহাটি- ৪১, (১৫) হায়দরাবাদ- ৪৫, (১৬) ইম্ফল- ১৫, (১৭) ইটানগর- ২৯, (১৮) জয়পুর- ৩০, (১৯) ভোপাল- ৩৩, (২০) কোহিমা- ৯, (২১) কালিম্পং- ৭, (২২) লে- ৯, (২৩) লখনউ- ৪৮, (২৪) মীরাট- ২০, (২৫) মুম্বাই- ১৭৭, (২৬) বিজয়ওয়াড়া- ৫, (২৭) পাটনা- ৪৪, (২৮) রায়পুর- ২০, (২৯) রাঁচি- ১৩, (৩০) শিলং- ১৩, (৩১) সিমলা- ৮, (৩২) শ্রীনগর- ২২, (৩৩) ত্রিবান্দ্রাম- ১২৭, (৩৪) বারাণসী- ৪০৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল: বয়স হতে হবে ২৫ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ মোট শূন্যপদ: ১৫০৷ (১) কলাকতা-৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ স্থানীয় ভাষা বাংলা, সিলেটী, (২) শিলিগুড়ি- ১ (অসংরক্ষিত)৷ স্থানীয় ভাষা বাংলা, নেপালি, রাজবংশী৷ (৩) আগরতলা- ২, (৪) আমেদাবাদ- ৪, (৫) আইজল- ২, (৬) অমৃতসর- ২, (৭) বেঙ্গালুরু- ৩, (৮) ভুবনেশ্বর- ২, (৯) চণ্ডীগড়- ৩, (১০) চেন্নাই- ৫, (১১) দেরাদুন- ২, (১২) দিল্লি / আইবি হেডকোয়ার্টারস- ৫৩, (১৩) ডিব্রুগড়- ২, (১৪) গ্যাংটক- ২, (১৫) গুয়াহাটি- ৩, (১৬) হায়দরাবাদ- ২, (১৭) ইম্ফল- ২, (১৮) ইটানগর- ৩, (১৯) জয়পুর- ৪, (২০) জম্মু- ২, (২১) ভোপাল- ৪, (২২) কোহিমা- ৩, (২৩) কালিম্পং- ১, (২৪) লে- ২, (২৫) লখনউ- ৩, (২৬) মীরাট- ২, (২৭) মুম্বাই- ৫, (২৮) নাগপুর- ২, (২৯) বিজয়ওয়াড়া- ২, (৩০) পাটনা- ৩, (৩১) রায়পুর- ২, (৩২) রাঁচি- ২, (৩৩) শিলং- ২, (৩৪) সিমলা- ২, (৩৫) শ্রীনগর- ৩, (৩৬) ত্রিবান্দ্রাম- ৬, (৩৭) বারাণসী- ২৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ জেনারেল পুরুষ প্রার্থী, আর্থিকভাবে অনগ্রসর ও ওবিসি প্রার্থীদের অনলাইনে / অফলাইনে পরীক্ষা ফি ৫০ টাকা ও রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা জমা দিতে হবে৷ অন্যান্য প্রার্থীদের শুধু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা দিতে হবে৷ ফি অনলাইনে জমা করতে হবে ২৫ নভেম্বর, ২০২২-এর মধ্যে ও অফলাইনে ২৫ নভেম্বর, ২০২২-এর মধ্যে চালান জেনারেট করে ২৯ নভেম্বর, ২০২২-এর মধ্যে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: টিয়ার-I পরীক্ষা (অবজেক্টিভ), টিয়ার-II পরীক্ষা[ডেসক্রিপটিভ, স্পোকেন অ্যাবিলিটি (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদের বেলায়], টিয়ার-III (ইন্টারভিউ) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.mha.gov.in , www.ncs.gov.in
Official Notification: Click Here





