Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

168 STAFFS ARE REQUIRED IN VARIOUS DEPARTMENT OF DELHI / দিল্লি সরকারের বিভিন্ন দপ্তরে ১৬৮ কর্মী

Advt. No. 06/22

Delhi Subordinate Services Selection Board invites online applications for the following posts.

Post: Assistant Archivist Grade-I, Manager (Civil), Shift In charge, Manager (Mechanical), Manager (Traffic), Protection Officer, Deputy Manager (Traffic), Pump Driver/ Fitter Electrical 2nd Class/ Electric Driver 2nd Class/ Motorman/Electric Mistry /SBO, Manager (IT), Filter Supervisor, Manager (Electrical), Bacteriologist.

Total vacancy: 168. Assistant Archivist Grade-I: 6, Manager (Civil): 1, Shift In charge: 8, Manager (Mechanical): 24, Manager (Traffic): 13, Protection Officer: 23, Deputy Manager (Traffic): 3, Pump Driver/ Fitter Electrical 2nd Class/ Electric Driver 2nd Class/ Motorman/Electric Mistry /SBO: 68, Manager (IT): 1, Filter Supervisor: 18, Manager (Electrical): 1, Bacteriologist: 2.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 9th May, 2022.

 

………………………………………………

দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দিল্লি সরকারের বিভিন্ন দপ্তরে পাম্প ড্রাইভার/ ফিটার ইলেকট্রিক্যাল সেকেন্ড ক্লাস / ইলেকট্রিক ড্রাইভার সেকেন্ড ক্লাস / মোটরম্যান / ইলেকট্রিক মিস্ত্রি / এসবিও, ম্যানেজার (মেকানিক্যাল), প্রোটেকশন অফিসার, ফিল্টার সুপারভাইজার, ম্যানেজার (ট্রাফিক), শিফট ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট, ডেপুটি ম্যানেজার (ট্রাফিক), ব্যাকটেরিয়োলজিস্ট, ম্যানেজার (সিভিল),

ম্যানেজার (আইটি), ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদে ১৬৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ এপ্রিল থেকে ৯ মে, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) পাম্প ড্রাইভার/ ফিটার ইলেকট্রিক্যাল সেকেন্ড ক্লাস / ইলেকট্রিক ড্রাইভার সেকেন্ড ক্লাস / মোটরম্যান / ইলেকট্রিক মিস্ত্রি / এসবিও (পোস্ট কোড ০৮/২২) : মাধ্যমিক বা  সমতুল পাশের পর ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স :  ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬৮ (জেনাঃ ২৮, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৫, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম :  মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(২) ম্যানেজার – মেকানিক্যাল (পোস্ট কোড ০৪/২২) : মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৩) প্রোটেকশন অফিসার (পোস্ট কোড ০৬/২২) : সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আইনে স্নাতক হলে ভালো হয়৷ মহিলা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৪) ফিল্টার সুপারভাইজার (পোস্ট কোড ১০/২২) : বি.এসসি পাশ  হতে হবে ও সংশ্লিষ্ট  কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম :  মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৫) ম্যানেজার-ট্রাফিক (পোস্ট কোড ০৫/২২) : পোস্ট গ্র্যাজুয়েট হতে   হবে৷  বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৬) শিফ্ট ইনচার্জ (পোস্ট কোড ০৩/২২) : মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  বয়স : ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম :  মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(৭) অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট (পোস্ট কোড ০১/২২) : আর্কাইভ কিপিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৪, ওবিসি ২)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৮) ডেপুটি ম্যানেজার-ট্রাফিক (পোস্ট কোড ০৭/২২) : যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷  বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৯) ব্যাকটেরিওলজিস্ট (পোস্ট কোড ১২/২২) : বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োজলি/ব্যাকটেরিওলজি/বায়োটেকনোলজি/জুলজিতে মাস্টার ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কেমিস্ট্রি/ বায়োকেমিস্ট্রি /বায়োলজি/ মাইক্রোবায়োলজি /ব্যাকটেকনোলজি / বায়োটেকনোলজিতে বি.এসসি পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ৷  বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১০) ম্যানেজার-সিভিল (পোস্ট কোড ০২/২২) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷  বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১১) ম্যানেজার-আইটি (পোস্ট কোড ০৯/২২) : কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি বা এম.টেক পাশ অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি শাখায় বি.ই/বিটেক পাশ হতে হবে৷  বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১২) ম্যানেজার-ইলেকট্রিক্যাল (পোস্ট কোড ১১/২২) : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম :  মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে https://dsssbonline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷  নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট নিয়ে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://dsssb.delhi.gov.in/home/Delhi-Subordinate-Services-Selection-Board

Get details: Click Here

 

Share it :