Advt. No.-04/2022
THDCIL invites online applications from bright, dedicated, result oriented, energetic and dynamic candidates with good academic records to join us as Executive Trainees (Human Resource & Public Relations).
Post: Executive Trainee (Human Resource), Executive Trainee (Public Relation).
Total vacancy: 17. Executive Trainee (Human Resource): 15, Executive Trainee (Public Relation): 2.
Eligibility: post wise different.
Age: within 30 years (as on 01/03/2023)
Pay Scale: 50,000/- to 1,60,000/-.
Last Date for Submit Application: 30th March, 2023.
……………………………………………………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি (হিউম্যান রিসোর্স) ও এক্সিকিউটিভ ট্রেনি (পাবলিক রিলেশন) পদে চুক্তির ভিত্তিতে ১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ইউজিসি পরিচালিত ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২ নেট পরীক্ষা (মার্জড সাইকেল) দিয়ে থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ মার্চ, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ ট্রেনি (হিউম্যান রিসোর্স): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পার্সোনেল ম্যানেজমেন্ট / এইচআরডি / এইচআরএম বিষয়ে স্পেশালাইজেশনসহ রেগুলারে পূর্ণ সময়ের এমবিএ পাশ হতে হবে বা পার্সোনেল ম্যানেজমেন্ট / আইআর / লেবার ওয়েলফেয়ারে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে বা পিএম অ্যান্ড আইআর / লেবার ওয়েফেয়ারে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ বা এমএসডব্লু বা এমএইচআরওডি পাশ হতে হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রার্থীদের অবশ্যই ৬৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে৷ এলএলবি পরীক্ষায় পাশ হলে ভালো হয়৷ নেট পরীক্ষার বিষয় ও কোড – লেবার ওয়েলফেয়ার / লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (৫৫)৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(২) এক্সিকিউটিভ ট্রেনি (হিউম্যান রিসোর্স): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট সঙ্গে পিআর / মাস কমিউনিকেশন / জার্নালিজম বিষয়ে ২ বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রার্থীদের অবশ্যই ৬৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে৷ নেট পরীক্ষার বিষয় ও কোড – মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (৬৩)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি এনসিএল ১)৷
বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.thdc.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজ), সই (২০ কেবি সাইজ) জেপিজি / পিএনজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে সকল পরীক্ষার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, প্রতিবন্ধকতার সার্টিফিকেট, ইউজিসি নেট পরীক্ষার রেজাল্ট প্রতিটি ১২৫ কেবি সাইজের মধ্যে জেপিজি / পিএনজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা অনলাইনে এসবিআই কালেক্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷ প্রার্থী বাছাই হবে ইউজিসি নেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://thdc.co.in/new-openings
Get details: Click Here





