Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

17 HEALTH WORKERS IN KALIMPONG DISTRICT / কালিম্পং জেলায় ১৭ স্বাস্থ্যকর্মী

Memo No. DH&FWS/KPG/22-23/796

CMOH, Kalimpong invites applications for the following contractual posts.

Post: ANM/Community Health Assistant, Staff Nurse, Pharmacist, Multi rehabilitation worker, Lab Technician, Counsellor, Medical Officer, Community Psychiatric Nurse / Trained General Nurse

Total Vacancy: 17

Eligibility:  Diploma/Graduate/PG in relevant disciplines.

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Online Application: 19th August, 2022

……………………………

কালিম্পং জেলা স্বাস্থ্য বিভাগে ল্যাব টেকনিশিয়ান, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, কাউন্সেলর সিএইচসি ক্লিনিক, কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স / ট্রেন্ড জেনারেল নার্স, এএনএম / কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার পদে ১৭ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাব টেকনিশিয়ান (এনসিডি): উচ্চমাধ্যমিক ও ডিএমএলটি পাশ হতে হবে৷ বড় হাসপাতালে কাজের অভিজ্ঞতা এবং ওয়ার্ড, এক্সেল ও ডেটা প্রসেসিংসহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতন: ২২,০০০ টাকা৷

(২) ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেম্যাটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি / ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকস বা ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতন: ২২,০০০ টাকা৷

(৩) মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও হাসপাতালে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন: ১৮,০০০ টাকা৷

(৪) স্টাফ নার্স (এনইউএইচএম):  ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম পাশ হতে হবে ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতন: ২৫,০০০ টাকা৷

(৫) ফার্মাসিস্ট (এনইউএইচএম): দুই বছরের ডিফার্মা (অ্যালোপ্যাথিক) পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে ‘এ’ ক্যাটেগরিতে নাম নথিভুক্ত থাকতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেটসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতন: ২২,০০০ টাকা৷

(৬) কাউন্সেলর সিএইচসি ক্লিনিক: সোশ্যাল সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা কাউন্সেলিং / হেলথ এডুকেশন / মাস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: ২০,০০০ টাকা৷

(৭) এএনএম / কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা/নেপালি ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: ১৩,০০০ টাকা৷

(৮) কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স / ট্রেন্ড জেনারেল নার্স: সাইক্রিয়াটিস্ট নার্সের বেলায় এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং বা ডিপিএন পাশ হতে হবে৷ ট্রেন্ড জেনারেল নার্সের বেলায় জিএনএম পাশ, সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: সাইকিয়াট্রিক নার্স – ২৫,০০০ টাকা, কমিউনিটি নার্স – ১৫,০০০ টাকা৷

(৯) মেডিকেল অফিসার (আয়ুষ): বিএইচএমএস / বিএএমএস / বিইউএমএস ডিগ্রি পাশ হতে হবে ও আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নেপালি বলা, পড়া ও লেখা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ বেতন: ৩০,০০০ টাকা৷

(১০) মেডিকেল অফিসার-ফুল টাইম (এনইউএইচএম): এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: ৬০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে মেল করতে হবে এই আইডি-তে -recruitmentkalimpong@gmail.com৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ল্যাব টেকনিশিয়ান ও কাউন্সেলর সিএইচসি ক্লিনিক পদের বেলায় লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ও কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স / ট্রেন্ড জেনারেল নার্স পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ স্টাফ নার্স পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷  ফার্মাসিস্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ এএনএম / কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ মেডিকেল অফিসার-ফুল টাইম (এনইউএইচএম)  পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ মেডিকেল অফিসার (আয়ুষ) পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.wbhealth.gov.in

Official Notification: Click Here

Share it :