Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

17 SKILLED LABOUR IN INDIA POST/ ডাক বিভাগে ১৭ দক্ষ কর্মী

Mail Motor Service, New Delhi invites applications for the following posts.

Post: Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman, Painter, Fitter, Copper & Tin Smith, Upholster.

Total vacancy: 17. Motor Vehicle Mechanic 6, Motor Vehicle Electrician 2, Tyreman 3,  Painter 2, Fitter 2, Copper & Tin Smith 1, Upholster 1.

Eligibility: Trade certificate pass.

Age limit: 18 to 30 years old as on 01/07/2021.

Salary:  19,900/- to 63,200/-.

Last Date of  Application: 11 December, 2021 upto 5 pm.

……………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অধীন মেল মোটর সার্ভিস, নিউ দিল্লি মোটর ভেহিকেল মেকানিক (স্কিল্ড), মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান (স্কিল্ড), টায়ারম্যান, পেন্টার, ফিটার (স্কিল্ড), কপার অ্যান্ড টিন স্মিথ (স্কিল্ড), আপহোলস্টার (স্কিল্ড) পদে ১৭ জন কর্মী নিয়োগ করবে৷ নির্বাচিত প্রার্থীদের ১ বছরের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১১ ডিসেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট পাশ করতে হবে৷ মোটর ভেহিকেল মেকানিক পদের বেলায় ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ পদ অনুযায়ী শূন্যপদ: মোটর ভেহিকেল মেকানিক: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ টায়ারম্যান: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ পেন্টার: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ ফিটার: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ কপার অ্যান্ড টিন স্মিথ: ১ (অসংরক্ষিত)৷ আপহোলস্টার: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে একটি সাদা ফুলস্কেপ কাগজের একদিকে নিম্নলিখিত বয়ানে টাইপ করে -(1) Full Name (in block letter) (2)Father’s Name (in block letters) (3) Post applied for & trade (4) Permanent address (5) Address for correspondence with Pin Code (6) Citizenship : Indian / Others (7) Date of Birth (By Christian Era) (8) Age as on 01/07/2021 in format-Years-Months-Days (9) Reservation category : UR/SC/ST/OBC/EWS/ESM (10) Educational qualification (11) Technical qualification (12) trade experience (13) issue of driving license (HMV) details with validity (in case of M.V. mechanic only) (14) Any other relevant information (15) Self Attested Photo by the candidate৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে ও আরেকটি ফটো দরখাস্তের সঙ্গে দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area Phase-I, Naraina, New Delhi 110028৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুনwww.indiapost.gov.in ওয়েবসাইট৷

Official website: https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

Get details: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/IP_25102021_DL_Eng.pdf

Share it :