Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

178 GRADUATE & TECHNICIAN APPRENTICES IN HAL / হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ১৭৮ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা

Adv.No. –HAL/T&D/1614/22-23/090

Hindustan Aeronautics Limited (HAL) is inviting applications for the following post.

Post: Graduate Apprentice & Technician (Diploma) Apprentices

Total Vacancy: Graduate Apprentice- 99 & Technician (Diploma) Apprentices- 79

Eligibility: Graduation in relevant disciplines

Training Period: 1 Year

Stipend: Graduate Apprentice- 9000 & Technician (Diploma) Apprentices- 8000

Last Date of Online Application: 10th August, 2022.

……………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল), নাসিক গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ১৭৮ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি / ফার্মাসি / নার্সিং বিষয়ে শেষ তিন বছরে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ শূন্যপদ: (১) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার- ৫, (২) কম্পিউটার ইঞ্জিনিয়ার- ৭, (৩) সিভিল ইঞ্জিনিয়ার- ৪, (৪) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- ১৩, (৫) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার- ১৫, (৬) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- ৪৩, (৭) প্রোডাকশন ইঞ্জিনিয়ার- ৪, (৮) ফার্মাসিস্ট- ৩, (৯) নার্সিং অ্যাসিস্ট্যান্ট- ৫৷

(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি / ল্যাব টেকনোলজি / হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে শেষ তিন বছরে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: (১) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার- ৩, (২) কম্পিউটার ইঞ্জিনিয়ার- ৬, (৩) সিভিল ইঞ্জিনিয়ার- ৪, (৪) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- ১৫, (৫) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার- ১২, (৬) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- ৩৩, (৭) ল্যাব অ্যাসিস্ট্যান্ট- ৩, (৮) হোটেল ম্যানেজমেন্ট – ৩৷

উল্লিখিত পদগুলিতে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে দরখাস্ত করতে হবে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zjCMdiof8Q Cj5491LaDOd1Aq2k4xAg/viewform?usp=sf_link লিংকে প্রদত্ত গুগল ফর্ম পূরণ করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নথিপত্র যাচাইয়ের সম্ভাব্য সময়কাল ১৬ আগস্ট, ২০২২ থেকে ৩১ আগস্ট, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য www.hal-india.co.in ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.hal-india.co.in

Official Notification: click here

Registration Link:  www.mhrdnats.gov.in

Apply Online: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zjCMdiof8QCj5491LaDOd1Aq2k4xAg/viewform?usp=sf_link 

Share it :