Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 PARAMEDICAL STAFFS IN EASTERN RAILWAY / পূর্ব রেলে ১৮ স্বাস্থ্যকর্মী

Eastern Railway is going to organize Walk-In-Interviews for the following posts.

Post:  Nursing Superintendent, Health & Malaria Inspector, Pharmacist, Radiographer, Haemodialysis Technician, Optometrist.

Total vacancy: 18. Nursing Superintendent: 10, Health & Malaria Inspector: 2, Pharmacist: 1, Radiographer: 2, Haemodialysis Technician: 2, Optometrist: 1.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Walk-in Interview date : 17th & 20th October, 2022.

…………………………………………………………………..

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে নার্সিং সুপারিনটেন্ড্যান্ট, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার, হেমোডায়ালিসিস টেকনিশিয়ান, অপ্ঢোমেট্রিস্ট পদে চুক্তির ভিত্তিতে ১৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷  সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৭ ও ২০ অক্টোবর, ২০২২ এই স্থানে —Officers’ Club Sealdah, Sagar, Eastern Railway, Sealdah, Kolkata ৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্সিং সুপারিনটেন্ড্যান্ট:  জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতন: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী৷ ইন্টারভিউ হবে ১৭ অক্টোবর, ২০২২৷

(২) হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর:  কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি পাশ সঙ্গে হেলথ / স্যানিটারি ইন্সপেক্টরের ১ বছরের ডিপ্লোমা কোর্স বা ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন: সপ্তম পে কমিশনের লেভেল ৬ অনুযায়ী৷ ইন্টারভিউ হবে ১৭ অক্টোবর, ২০২২৷

(৩) ফার্মাসিস্ট:  বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসি’তে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: সপ্তম পে কমিশনের লেভেল ৫ অনুযায়ী৷ ইন্টারভিউ হবে ২০ অক্টোবর, ২০২২৷

(৪) রেডিয়োগ্রাফার: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিয়োগ্রাফার / এক্স-রে টেকনোলজিস্টের কমপক্ষে ১ বছর সময়সীমার কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতন: সপ্তম পে কমিশনের লেভেল ৫ অনুযায়ী৷ ইন্টারভিউ হবে ২০ অক্টোবর, ২০২২৷

(৫) হেমোডায়ালিসিস টেকনিশিয়ান: বি.এসসি পাশ এবং হেমোডায়ালিসিসে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন: সপ্তম পে কমিশনের লেভেল ৬ অনুযায়ী৷ ইন্টারভিউ হবে ২০ অক্টোবর, ২০২২৷

(৬) অপ্ঢোমেট্রিস্ট: অপ্ঢোমেট্রিতে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: সপ্তম পে কমিশনের লেভেল ৬ অনুযায়ী৷ ইন্টারভিউ হবে ২০ অক্টোবর, ২০২২৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন: নিজের সম্পূর্ণ বায়োডেটা, ২ কপি পাসপোর্ট মাপের ছবি এবং আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপিসহ মূল কপি সঙ্গে করে ইন্টারভিউয়ের দিন আনতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.er.indianrailways.gov.in ওয়েবসাইট৷

Official websitehttps://er.indianrailways.gov.in/

 Get details: Click Here

 

 

Share it :