Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 PHARMACISTS IN KMC / কলকাতা পৌরসভায় ১৮ ফার্মাসিস্ট

Advt. No. 01/Kolkata City NUHM Society /2022-23

Kolkata Municipal Corporation invites online applications for recruitment to the following post.

Post: Pharmacist.

Total vacancy: 18.

Eligibility: The candidate should have minimum qualification two years Diploma in Pharmacy (D.Pharma)(Allopathic) recognized by the Government of West Bengal pharmacy Council and registered as A-category Pharmacist under West Bengal Pharmacy Council. The candidates must have proficiency in Bengali and must have efficiency in computers including MS Office and Internet.

Age: within 40 Years (as on 01.04.2022).

Salary: 22,000/- per month.

Last Date of  Application Submission: 16th April, 2022 till 2pm.

…………………………….

কলকাতা পৌরসভা ‘ফার্মাসিস্ট’ পদে চুক্তির ভিত্তিতে ১৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৬ এপ্রিল, ২০২২ দুপুর ২টোরমধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা:  ফার্মাসিতে (অ্যালোপ্যাথিক) ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে এবং পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীন এ ক্যাটেগরি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা ভালো জানতে হবে ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ প্রাক্তন সমরকর্মী ৪, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ৪, জেনাঃ দক্ষ খেলোয়াড় ৩, তঃজাঃ ৩, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী ২, ওবিসি এ ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.kmcgov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে — বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার (ফার্মাসি) মার্কশিট ও শংসাপত্র (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে না), পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ভোটার কার্ড / পাসপোর্ট / আধার কার্ড৷ নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো দিন (ছুটির দিন ব্যতীত) সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে —To The Chief Medical Health Officer / Secretary, Kolkata City NUHM Society, Room No. 254, 2nd Floor of CMO Building, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.kmcgov.in/KMCPortal/jsp/Recruitment2015.jsp

Get detailsClick Here

 

Share it :