Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

183 APPRENTICES IN ECIL

Advt. No. 25/2024

Electronics Corporation of India Limited is inviting applications for engagement of Apprentices.

Post: Graduate Engineer Apprentice, Diploma Apprentice

Total Vacancy: 183

Graduate Engineer Apprentice – 150

Diploma Apprentice- 33

Eligibility:

Graduate Engineer Apprentice- Candidates must have passed B.E/ B.Tech course in ECE/CSE/MECH/EEE/Civil/EIE branches on or after 1st April 2022.

Diploma Apprentices- Candidates must have passed 3 Years Diploma course in ECE/CSE/MECH/EEE/Civil/EIE branches on or after 1st April, 2022.

Training Period: 1 Year in Hyderabad

Monthly Stipend: Graduate Engineer Apprentice – Rs. 9000, Diploma Apprentice – Rs. 8000

Last Date of Online Application: 01/12/2024

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে

১৮৩ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস পদে ১৮৩ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২৪ অনুযায়ী ২৫ বছরের মধ্যে৷ ওবিসি-এনসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ১ এপ্রিল, ২০২২ তারিখে বা তার পরবর্তী সময়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৭।

(খ) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ১ এপ্রিল, ২০২২ তারিখে বা তার পরবর্তী সময়ে বিই / বিটেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫০।

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং হবে হায়দরাবাদে৷  গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.nats.education.gov.in পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে দরখাস্ত করতে হবে www.ecil.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷

Official Websitewww.ecil.co.in

Official NotificationClick Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭/১১/২০২৪)।

Share it :