Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

190 SPECIALIST OFFICERS IN BANK OF MAHARASHTRA / ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ১৯০ স্পেশালিস্ট অফিসার

Bank of Maharashtra is inviting applications to recruit 190 Specialist Officers (Scale I & Scale II).

Post: Specialist Officer (Scale I) – Agriculture Field Officer, IT Support Administrator. Specialist Officer (Scale II) – Law Officer, Security Officer, HR/ Personnel Officer, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator, Email Administrator.

Total vacancy: 190 (Agriculture Field Officer: 100, Law Officer – 10, Security Officer – 10, HR/ Personnel Officer – 10, IT Support Administrator – 30, DBA – 03, Windows Administrator – 12, Product Support Engineer – 03, Network & Security Administrator – 10, Email Administrator – 02)

Eligibility: Degree, PG Degree / Diploma (relevant disciplines)

Age limit: Specialist Officer (Scale I) – 20 to 30 years, Specialist Officer (Scale II) – 25 to 35 years (as on 31 March, 2021)

Payscale:  Specialist Officer (Scale I) – Rs. 36000 – Rs. 63840, Specialist Officer (Scale I) – Rs. 48170 – Rs. 69810.

Application fee: Rs.1180 (Rs. 118 for SC/ST; PWD/Women are exempted)

Last date of online application: 19 September, 2021

…………………

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্পেশালিস্ট অফিসার (স্কেল I ও স্কেল II) পদে ১৯০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) এগ্রিকালচার ফিল্ড অফিসার (জেএমজিএস স্কেল I) : কমপক্ষে ৬০% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫৫%) নম্বরসহ এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাজব্যান্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স / পিসিকালচার / এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোপারেশন / কোপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / এগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / এগ্রিকালচারাল বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার বিষয়ে ৪ বছরের ডিগ্রি (গ্র্যাজুয়েশন) পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০০ (জেনাঃ ৪১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷

(২) সিকিউরিটি অফিসার (এমএমজিএস স্কেল II) : যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে৷ ইন্ডিয়ান আর্মি / নেভি / এয়ারফোর্সে অফিসার পদে বা পুলিশ এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স / সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন-এ কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ হতে হবে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(৩) ল-অফিসার (এমএমজিএস স্কেল II) : কমপক্ষে ৬০% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫৫%) নম্বরসহ আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ব্যাঙ্কিং ল, কোম্পানি ল, লেবার ল, কনস্টিটিউশনাল ল, কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে ভালো৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(৪) এইচআর / পার্সোনেল অফিসার (এমএমজিএস স্কেল II) : কমপক্ষে ৬০% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫৫%) নম্বরসহ গ্র্যাজুয়েট হতে হবে এবং ২ বছরের পূর্ণ সময়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ (ডিসট্যান্স মোডে গ্রাহ্য নয়) বা পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / এইচআর / এইচরডি / সোশ্যাল ওয়ার্ক / লেবার ল (ডিসট্যান্ট মোডে গ্রাহ্য নয়) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সরকারি ও বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(৫) আইটি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর (স্কেল I) : কমপক্ষে ৫৫% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০%) নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিটেক / বিই বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ৩০ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷

(৬) ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর (এমএসএসকিউএল / ওরাকেল) (স্কেল II) : কমপক্ষে ৫৫% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০%) নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিটেক / বিই বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ৩ (অসংরক্ষিত)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(৭) উইনডোজ অ্যাডমিনিস্ট্রেটর (স্কেল II) : কমপক্ষে ৫৫% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০%) নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিটেক / বিই বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(৮) প্রোডাক্ট সার্পোট ইঞ্জিনিয়ার (স্কেল II) : কমপক্ষে ৫৫% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০%) নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিটেক / বিই বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ৩ (অসংরক্ষিত)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(৯) নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর (স্কেল II) : কমপক্ষে ৫৫% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০%) নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিটেক / বিই বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা ও দক্ষতা আবশ্যক৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

(১০) ই-মেল অ্যাডমিনিস্ট্রেটর (স্কেল II) : কমপক্ষে ৫৫% (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিটেক / বিই বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বয়স : ৩১ মার্চ, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷

সব পদের বেলায় তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

বেতনক্রম : স্কেল ওয়ান – ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷ স্কেল টু – ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

স্কেল I পদের প্রভেশন পিরিয়ড ২ বছর এবং স্কেল II পদের প্রভেশন পিরিয়ড ১ বছর৷  স্কেল ওয়ান পদে যোগদানের আগে নূ্যনতম ৩ বছর ও স্কেল টু পদে যোগদানের আগে নূ্যনতম ২ বছর চাকরি করতে হবে এই মর্মে বন্ডে সই করতে হবে৷

আবদেন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofmaharashtra.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে নীল / কালো কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে নিম্নলিখিত বয়ানটি নিজের হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে – ‘I,___(name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ১১৮ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : অনলাইনে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ১ ঘন্টা সময়সীমায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রার্থীর পেশাগত জ্ঞানের বিষয়ে ৫০টি প্রশ্ণ থাকবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র – কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bankofmaharashtra.in

Click here to get the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Notification-Bank-of-Maharashtra-Specialist-Officer-Posts.pdf

Share it :