Advertisement No.-07/2024-2025
Benaras Hindu University invites applications for the following posts.
Post: Jr. Clerk
Total vacancy: 199
Eligibility: Graduate, Diploma
Age-limit: 18-30 years as on 17.04.2025
Salary: Rs. 19,900 to Rs. 63,200
Last Date of Online Application: 17.04.2025 upto 5:00 p.m
Last Date of Receipt of Application: 22.04.2025 upto 5:00p.m
বিশ্ববিদ্যালয়ে ১৯৯ জুনিয়র ক্লার্ক
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়র ক্লার্ক পদে ১৯৯ জন নিয়োগ করবে। অনলাইনে ১৭ এপ্রিল, ২০২৫ বিকাল ৫টার মধ্যে দরখাস্ত করে প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ২২ এপ্রিল, ২০২৫ বিকাল ৫টার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণিতে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারে অফিস অটোমেশন, বুক কিপিং ও ওয়ার্ড প্রসেসিং-এর কাজে ৬ মাসের ট্রেনিং থাকতে হবে বা দ্বিতীয় শ্রেণিতে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারে ডিপ্লোমা পাশ হতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ বা ২৫টি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক।
বয়স: ১৭ এপ্রিল, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১৯৯৷
বেতনক্রম: প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bhu.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে। দরখাস্তের প্রিন্ট কপি ও জরুরী নথিপত্র একটি খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়- To the Office of the Registrar, Recruitment & Assessment Cell, Holkar House, BHU, Varanasi -221005 (U.P.)৷
Official Website: www.bhu.ac.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৬/০৩/২০২৫)।





