Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

20 DOCTORS AND NURSES IN JALPAIGURI DISTRICT / জলপাইগুড়ি জেলায় ২০ ডাক্তার ও নার্স

Memo No. DHFWS/3475/21

District Health & Family Welfare Samiti, Jalpaiguri is going to organize a Walk-In-Interview on 17.01.2022 at 11:00 AM at Conference Hall, DRS Building, CMOH Office, Jalpaiguri for the following contractual vacant posts.

Post: MO, GDMO, STAFF NURSE, PSYCHIATRIC NURSE, COMMUNITY NURSE.

Total vacancy: 20.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Interview Date: 17 January, 2022 at 11 am.

………………………………………………………………………..

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, জলপাইগুড়ি স্টাফ নার্স, সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, মেডিক্যাল অফিসার, জিডিএমও পদে ২০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৭ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — কনফারেন্স হল, ডিআরএস বিল্ডিং, সিএমওএইচ অফিস, জলপাইগুড়ি৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স (থ্যালাসেমিয়া ইউনিট): ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ হতে হবে৷ থ্যালাসেমিয়া রোগী ও তার পরিজনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৬০ নম্বর), উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর (১৫ নম্বর), ইন্টারভিউয়ের (২৫ নম্বর) মাধ্যমে৷

(২) স্টাফ নার্স (এনইউএইচএম): ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (১০০ নম্বর) ভিত্তিতে৷

(৩) স্টাফ নার্স (চাইল্ড হেলথ এনআরসি): ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ বা বি.এসসি পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে মাধ্যমিক পরীক্ষা (২০ নম্বর), উচ্চমাধ্যমিক পরীক্ষা (৩০ নম্বর), জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (৫০ নম্বর) ভিত্তিতে৷

(৪) সাইকিয়াট্রিক নার্স: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এম.এসসি / বি.এসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (২৫ নম্বর), ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷

(৫) কমিউনিটি নার্স: ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ হতে হবে ও সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (২৫ নম্বর), ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷

(৬) এমও, ফুল টাইম (এনইউএইচএম): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ শেষ করতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৭) এমও, পার্ট টাইম (এনইউএইচএম): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ শেষ করতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৮) জিডিএমও (এনএইচএম): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ শেষ করতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ এক হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবেwww.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘DISTRICT HEALTH & FAMILY WELFARE SA, payable at Jalpaiguri’ – এর অনুকূলে৷  নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে ২ কপি পাসপোর্ট মাপের ছবি, ডিমান্ড ড্রাফট ও নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে আনতে হবে — সকল পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/pages/career

Get detailsClick Here

Share it :