Advt. No. I/DR/1(1)/2021
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research invites online applications for the following posts.
Post: Medical Laboratory Technologist, Junior Administrative Assistant.
Total vacancy: 20. Medical Laboratory Technologist 12, Junior Administrative Assistant 8.
Eligibility: post wise different.
Age limit: within 30 years.
Salary: post wise different.
Last Date of Online Application: 5 January, 2022 till 4:30 pm.
………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ও জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ২০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷বয়স : বয়স হতে হবে ৫ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের জন্য৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ জানুয়ারি, ২০২২ বিকেল সাড়ে ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, গ্রুপ ‘বি’ (পোস্ট কোড ১১২০২১): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৭, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷
(২) জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ‘সি’ (পোস্ট কোড ১২২০২১): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷
দু’টি পদের ক্ষেত্রেই ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://www.jipmer.edu.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মারে রঙিন ছবি ও সই স্ক্যান ১০ থেকে ৮০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রার্থীকে একটি প্ল্যাকার্ডে নিজের নাম ও ছবি তোলার তারিখ লিখে প্লাকার্ডটিকে নিজের বুকের সামনে ধরে ছবি তুলতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ১২০০ টাকা) অনলানে নেট ব্যাঙ্কিং বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে৷ ট্রান্সজাকশন চার্জ অতিরিক্ত লাগবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে ২৩ জানুয়ারি, ২০২২৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৩ জানুয়ারি, ২০২২ থেকে৷ ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website:
Get details: Click Here





