Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

2026 APPRENTICES IN NORTH WESTERN RAILWAY / উত্তর-পশ্চিম রেলে ২০২৬ অ্যাপ্রেন্টিস

Notification No.  03/2022 (NWR/AA)

Railway Recruitment Cell, North Western Railway is inviting applications to recruit Apprentices.

Posts: Trade Apprentice

Total Vacancy: 2026

Eligibility: The candidate must have passed Matric/10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks in aggregate, from recognized Board and should possess National Trade Certificate.

Age limit: 15 to 24 years as on 10/02/2023.

Stipend: As per rules

Application fee: Rs. 100 (SC/ST/PwBD/Women candidates are exempted)

Last date of online application: 10/02/2023.

……………………………….

উত্তর-পশ্চিম রেলের ৮টি ইউনিট / ওয়ার্কশপে ফিটার, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিক্যাল, ম্যাসন, পাইপ ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ডিজেল মেকানিক, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), মেকানিক্যাল ফিটার, এস অ্যান্ড টি, ডিজেল মেকানিক্যাল, ডিজেল ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার, মেকানিক্যাল মেশিন টুল মেইন্টেন্যান্স, মেশিনিস্ট ট্রেডে ২০২৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ জানুয়ারি, ২০২৩ সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হতে হবে৷ বয়স: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

ইউনিট /ওয়ার্কশপ ও ট্রেড অনুযায়ী শূন্যপদ: (ক) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস, জয়পুর: মোট শূন্যপদ ৪৯৪। (১) মেকানিক্যাল (ফিটার মেকানিক্যাল): ২৮৪। (২) এস অ্যান্ড টি (টেকনিশিয়ান সিগন্যাল): ৮৫। (৩) ইলেকট্রিক্যাল (জেনারেল) (ইলেক্ট্রিশিয়ান পাওয়ার): ৮৮। (৪) ইলেকট্রিক্যাল (টিআরডি) (ইলেক্ট্রিশিয়ান ট্র্যাকশন): ৩৭।

(খ) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস, বিকানের: মোট শূন্যপদ ৪২৩। (১) ইলেক্ট্রিশিয়ান: ১৯০। (২) ফিটার: ১৯০। (৩) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ৪৩।

(গ) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস, আজমের: মোট শূন্যপদ ৪১৩। (১) ইলেকট্রিক্যাল (কোচিং): ৩০। (২) ইলেকট্রিক্যাল (পাওয়ার): ৩০। (৩) ইলেকট্রিক্যাল (টিআরডি): ৪০। (৪) কার্পেন্টার (ইঞ্জিনিয়ারিং): ২৫। (৫) ম্যাসন (ইঞ্জিনিয়ারিং): ৩০। (৬) পেইন্টার (ইঞ্জিনিয়ারিং): ২০। (৭) পাইপ ফিটার (ইঞ্জিনিয়ারিং): ২০। (৮) ফিটার (সি অ্যান্ড ডব্লু): ৫০। (৯) কার্পেন্টার (মেকানিক্যাল): ২৫। (১০) ডিজেল মেকানিক: ১৪৩।

(ঘ) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস, যোধপুর: মোট শূন্যপদ ৪০৪। (১) ডিজেল মেকানিক্যাল: ১১০। (২) ডিজেল ইলেকট্রিক্যাল: ৬০। (৩) ফিটার (মেকানিক্যাল সি অ্যান্ড ডব্লু): ১২০। (৪) ইলেকট্রিক্যাল / পাওয়ার: ৫০। (৫) ইলেকট্রিক্যাল / এসি / টিএল: ৬৪।

(ঙ) বিটিসি ক্যারেজ, আজমের: মোট শূন্যপদ ১২৬। (১) ফিটার: ৫০। (২) ওয়েল্ডার: ১০। (৩) পেইন্টার: ৩৮। (৪) ইলেক্ট্রিশিয়ান: ২৮।

(চ) ক্যারেজ ওয়ার্কশপ, যোধপুর: মোট শূন্যপদ ৭০। (১) ফিটার: ৩০। (২) কার্পেন্টার: ১৫। (৩) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৮। (৪) পেইন্টার (জেনারেল): ৯। (৫) মেকানিক্যাল মেশিন টুল মেইন্টেন্যান্স: ৫। (৬) মেশিনিস্ট: ৩।

(ছ) বিটিসি লোকো, আজমের: মোট শূন্যপদ ৬৫। (১) ডিজেল মেকানিক: ১৫। (২) ফিটার: ৩০। (৩) ওয়েল্ডার: ২০।

(জ) ক্যারেজ ওয়ার্কশপ, বিকানের: মোট শূন্যপদ ৩১। (১) ফিটার: ১৯। (২) ওয়েল্ডার: ৮। (৩) ইলেক্ট্রিশিয়ান: ৪।

উল্লিখিত সকল ট্রেডে সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে।

স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট নিয়মানুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www. rrcjaipur.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (৩.৫ সেমি × ৩.৫ সেমি, ২০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে) ও সই (৩.৫ সেমি × ৩.৫ সেমি, ২০ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.rrcjaipur.in

Official Notification: Click Here

Share it :