Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

21 ASHA WORKERS IN NADIA / নদীয়া জেলায় ২১ আশা কর্মী

Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in Kalyani sub-divisions of Nadia district.

Post: ASHA Workers

Total Vacancy: 21

Eligibility: Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.

Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 13/10/2022.

Last Date of Receipt of Application: 11/11/2022

………………………………………

নদীয়া জেলার কল্যাণী মহকুমার অন্তর্গত একাধিক ব্লকে ২১ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে ১১ নভেম্বর, ২০২২ বিকেল ৪টে-র মধ্যে৷

যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের, সেই পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১৩ অক্টোবর, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷

ব্লক অনুযায়ী শূন্যপদ: (১) চাকদহ ব্লক – ৯, (২) হরিণঘাটা ব্লক- ৬, (৩) কল্যাণী ব্লক- ৬৷ তপশিলি সম্প্রদায় অধ্যুষিত গ্রামে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷

আবেদন করার পদ্ধতি: http://nadia.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র বা রেশন কার্ড, বিবাহিতা / বিধবা / বিবাহ বিচ্ছিনা হওয়ার উপযুক্ত নথিপত্র, জাতিগত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং সাম্প্রতিককালে তোলা প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি রঙিন পাসপোর্ট ছবি একত্রে একটি মূখবন্ধ খামে ভরে সরাসরি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসে জমা দিতে হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitehttp://nadia.gov.in

Official Notifications:  

Kalyani- Click Here

Chakdah- Click Here

Haringhata- Click Here

Share it :