Tezpur University invites applications for the following contractual posts.
Post: Multi-Tasking Staff, Lower Division Clerk, Upper Division Clerk, Junior Accountant, Laboratory Assistant, Assistant, Assistant Registrar, Deputy Registrar, Registrar.
Total vacancy: 22
Eligibility: 10th / ITI / Graduate / Master degree
Age Limit: Post-wise different
Pay Scale: post-wise different
Last Date of Online Application: 15/6/2024
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ২২ কর্মী
তেজপুর বিশ্ববিদ্যালয় (কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার পদে ২২ কর্মী নিয়োগ করবে। অনলাইনে ১৫ জুন, ২০২৪-এর আবেদন করে দরখাস্ত পাঠাতে হবে ২৫ জুন, ২০২৪-এর মধ্যে।
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ (অ্যাডমিনিস্ট্রেশন): মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতনক্রম: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(২) লোয়ার ডিভিশন ক্লার্ক (অ্যাডমিনিস্ট্রেশন): যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। কম্পিউটার অপারেশনস-এর কাজে দক্ষ হতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ বেতনক্রম: প্রতি মাসে ১৯,৯০০ টাকা৷
(৩) জুনিয়র অ্যাকাউন্টেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন): যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। কম্পিউটার অপারেশনস-এর কাজে দক্ষ হতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা৷
(৪) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স): ফিজিক্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা৷
(৫) আপার ডিভিশন ক্লার্ক (অ্যাডমিনিস্ট্রেশন): যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। কম্পিউটার অপারেশনস-এর কাজে দক্ষ হতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট (অ্যাডমিনিস্ট্রেশন): যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নোটিং ও ড্রাফটিং-এর কাজে দক্ষ হতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা৷
(৭) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (অ্যাডমিনিস্ট্রেশন): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ বেতনক্রম: প্রতি মাসে ৫৬,১০০ টাকা৷
(৮) ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিনিস্ট্রেশন): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: প্রতি মাসে ৭৮,৮০০ টাকা৷
(৯) রেজিস্ট্রার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে। সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ১৫ বছর বা ডেপুটি রেজিস্ট্রার পদে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৫ জুন, ২০২৪ অনুযায়ী ৫৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা৷
সব পদের ক্ষেত্রেই ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.tezu.ernet.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি রেজিস্ট্রার পদের বেলায় ১০০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে।
Official Website: www.tezu.ernet.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৫/৬/২০২৪)।





