Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

23 PARA MEDICS IN JALPAIGURI DISTRICT / জলপাইগুড়ি জেলায় ২৩

Advt. No. DHFWS/ 2624 /22

District Health & Family Welfare Samity, Jalpaiguri invites online applications from eligible candidates for the following posts.

Post: Block Epidemiologist, Block Public Health Manager, Block Data Manager, Laboratory Technician, Counsellor, Medical Officer, Nurse, Community Health Assistant, Specialist Medical Officer.

Total vacancy: 23.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application :  15th July, 2022.

……………………………

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, জলপাইগুড়ি ব্লক এপিডেমিয়োলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স,  এএনএম / কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে ২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ জুলাই, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ব্লক এপিডেমিয়োলজিস্ট:  লাইফ সায়েন্স / এপিডেমিয়োলজিতে এম.এসসি পাশ অথবা বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ পিএইচ.ডি / এম.ফিল বা পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(২) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার:  লাইফ সায়েন্সে বি.এসসি পাশ সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লাইফ সায়েন্সে এম.এসসি পাশ ও পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ল্যাবরেটরি টেকনিক / মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷

(৪) ব্লক ডেটা ম্যানেজার:  যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ কোনো সরকারি ক্ষেত্রে ৩ বছর বা বেসরকারি ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৩০ নম্বর) ও কম্পিউটার টেস্টের (৭০ নম্বর) মাধ্যমে৷

(৫) মেডিক্যাল অফিসার:  এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৬) স্টাফ নার্স:  জিএনএম বা বি.এসসি নার্সিং  পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা ভালো জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৭) এএনএম /কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট – আরবান: এএনএম / জিএনএম পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বাংলা ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৮) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-মেডিসিন:  এমবিবিএস পাশ সঙ্গে মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(৯) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-পেডিয়াট্রিক্স:  এমবিবিএস পাশ সঙ্গে পেডিয়াট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(১০) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার-জি অ্যান্ড ও: এমবিবিএস পাশ সঙ্গে জি অ্যান্ড ও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(১১) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার -অপথ্যালমোলজিস্ট:   এমবিবিএস পাশ সঙ্গে অপথ্যালমোলজিসট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

(১২) স্টাফ নার্স:  জিএনএম বা বি.এসসি নার্সিং  পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ স্থানীয় ভাষা ভালো জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(১৩) কাউন্সেলর:  সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যজুয়েট ও কম্পিউটার জানতে হবে৷ কাউন্সেলিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৮০ নম্বর), শিক্ষাগত যোগ্যতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

আবেদনের পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.jalpaigurihealth.com  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.jalpaigurihealth.com/

Get details: Click Here

Share it :