Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

246 EMPLOYEES IN BRO-GREF / বর্ডার রোডস অর্গানাইজেশনে ২৪৬ কর্মী নিয়োগ

Advt. No. 03/2022

Border Roads Organization invites applications for the following posts in General Reserve Engineer Force.

Posts: Draughtsman, Supervisor (Administration), Supervisor Stores, Supervisor Cipher, Hindi Typist, Operator (Communication), Electrician, Welder, Multi Skilled Worker (Black Smith), Multi Skilled Worker (Cook),

Total Vacancy: 246

Eligibility: 10th/12th/ITI/Certificate (Post-wise different)

Age-limit: Multi Skilled Worker- 18 to 25 years, Others- 18 to 27 years (as on 26th Sep., 2022)

Salary: Post-wise different

Application Fee: Rs. 50 (Nil for SC/ST)

Last Date of Receipt of Application: 26/09/2022

…………………………..

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশন-এর অধীনস্থ জেনারেল রিসার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ড্রাফটসম্যান, সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন), সুপারভাইজার স্টোরস, সুপারভাইজার সাইফার, হিন্দি টাইপিস্ট, অপারেটর (কমিউনিকেশন) ইলেক- ট্রিশিয়ান, ওয়েল্ডার, মাল্টি স্কিলড ওয়ার্কার (ব্ল্যাক স্মিথ) মাল্টি স্কিলড ওয়ার্কার (কুক) পদে ২৪৬ জন পুরুষ নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ড্রাফটসম্যান: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে আর্কিটেকচার / ড্রাফটসম্যানশিপ বিষয়ে ২ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা ড্রাফটসম্যানশিপ (সিভিল) ট্রেডে ২ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷

(২) সুপারভাইজার (অ্যাডমিনিস্ট্রেশন): ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ন্যাশনাল ক্যাডেট কোর ‘বি’ সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৩) সুপারভাইজার স্টোরস: ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্ট / ইনভেন্ট্রি কন্ট্রোল / স্টোরস কিপিং বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা ২ বছর ইঞ্জিনিয়ারিং স্টোরস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী স্টোরম্যান টেকনিক্যাল ক্লাস-১ কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷   শূন্যপদ: ১৩ (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৪) সুপারভাইজার সাইফার: বিজ্ঞান বিভাগে ডিগ্রি পাশ হতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী অপারেটর সাইফার ক্লাস-১ কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ব্যাকলগ ৩)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৫) হিন্দি টাইপিস্ট: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১, ব্যাকলগ ৫)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৬) অপারেটর (কমিউনিকেশন): মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ওয়্যারলেস অপারেটর / রেডিয়ো মেকানিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা ডিফেন্স ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ওয়্যারলেস অপারেটর অ্যান্ড কিবোর্ড ক্লাস-১ কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৫ (তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪, ব্যাকলগ ১২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৭) ইলেকট্রিশিয়ান: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে অটো ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ইলেকট্রিশিয়ান ক্লাস-২ কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩০ (তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ এর মধ্যে ৩টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৮) ওয়েল্ডার: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ওয়েল্ডার (ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস) ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে অথবা ডিফেন্স ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ওয়েল্ডার ক্লাস-২ কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৯) মাল্টি স্কিলড ওয়ার্কার (ব্ল্যাক স্মিথ): মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ব্ল্যাক স্মিথ / ফর্জ টেকনোলজি / হিট ট্রান্সফার টেকনোলজি / শিট মেটাল ওয়ার্কার ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷   শূন্যপদ: ২২ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(১০) মাল্টি স্কিলড ওয়ার্কার (কুক): মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স: ২৬ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ৮২ (জেনাঃ ২, ব্যাকলগ ৮০)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

উল্লিখিত প্রতিটি পদে তপশিলি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷

শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি ও বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে ৭৫ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷

আবেদন পদ্ধতি: www.bro.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী এ-ফোর কাগজে দরখাস্ত করতে হবে৷ অনলাইনে ৫০ টাকা দরখাস্ত ফি জমা করতে হবে https://www.onlinesbi.com/sbicollect/icollecthome. htm?corpID=1232156 লিংকের মাধ্যমে৷ তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪ সেমি× ৫ সেমি) নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত এবং বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, জন্ম প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF ______ Category UR/SC/ST/OBC/EWS/ESM/CPL, WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION ____________” ও Advertisement No. 03/2022  লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -To Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট ও ডাক্তারি পরীক্ষার মধ্যে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bro.gov.in

Official Notification:

Short- Click Here

Full- Click Here

Share it :