Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 APPRENTICES IN IRCTC / রেল মন্ত্রকে ২৫ অ্যাপ্রেন্টিস

No. 2022/IRCTC/EZ/HRD/Apprentices

Indian Railway Catering and Tourism corporation ltd. is inviting applications to recruit Apprentices.

Posts: Apprentice Trainees in COPA

Total Vacancy: 25

Eligibility: Class 10 with ITI

Age limit: 15 to 24 years as on 12/01/2023.

Stipend: As per rules

Last date of online application: 12/01/2023

…………………

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন-এর কলকাতা অফিসে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ট্রেডে ২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে কোপা ট্রেডে এনসিভিটি / এসসিভিটি প্রদত্ত আইটিআই সার্টিফিকেট থাকতে হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২৫৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন সরকারি নিয়মানুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (৩.৫ সেমি× ৩.৫ সেমি, ২০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে), মাধ্যমিক ও আইটিআই পরীক্ষার (সব সেমিস্টারের মার্কশিট), এনসিভিটি / এসসিভিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website:  www.irctc.com

Official Notification: Click Here

Share it :