Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

25 HEALTH WORKERS IN PURBA MEDINIPUR DISTRICT / পূর্ব মেদিনীপুরে ২৫ স্বাস্থ্যকর্মী

Memo. No. CMOH/Pbmd/DPMU/335

CMOH, Purba Medinipur invites applications for the following contractual posts.

Post:  Block Epidemiologist, Block Data Manager, Block Public Health Manager, Clinical Psychologist, Hospital Attendant, Sanitary Attendant, Multi Rehabilitation Worker, Programme Officer.

Total Vacancy: 25

Eligibility:  Diploma, Graduate, PG in relevant disciplines (post-wise different)

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Last Date of Receipt of Application: 31/1/2023 till 5pm

……………..

পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য বিভাগে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, হসপিটাল অ্যাটেনডেন্ট, স্যানিটারি অ্যাটেনডেন্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে ২৫ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (এনপিএইচসিই): ফিজিয়োথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিজিয়োথেরাপি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ পাশ হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ- ২, ওবিসি-বি- ১)৷ এককালীন বেতন: ১৮,০০০ টাকা৷

(২) হসপিটাল অ্যাটেনডেন্ট (এনপিএইচসিই): মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ১০,০০০ টাকা৷

(৩) স্যানিটারি অ্যাটেনডেন্ট (এনপিএইচসিই): মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ১০,০০০ টাকা৷

(৪) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (এনএমএইচপি): রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির পেশাদারি কোর্স করে থাকতে হবে অথবা ইউজিসি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপারভাইজড ক্লিনিক্যাল ট্রেনিং-সহ দুই বছরের কোর্স করার পর সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩০,০০০ টাকা৷

(৫) ব্লক ডেটা ম্যানেজার (XVFC): গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস-সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷

(৬) ব্লক এপিডেমিওলজিস্ট (XVFC): লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস  পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

(৭) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (XVFC): লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷

(৮) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও কমপক্ষে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে, সঙ্গে এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত https://sites.google.com/view/cmohpurbamedinipur/home লিংকের মাধ্যমে বা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই ও ছবি স্ক্যান করে আপলোড করতে হবে৷ অফলাইনে দরখাস্ত পূরণের সময় স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)“District Health & Family Welfare Samiti, Purba Medinipur District” payable at Purba Medinipur -এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে বাBank A/C No. – 0186012268866, PNB, Tamluk Branch, IFS Code – PUNB0018620-এ ব্যাঙ্কারস চেকের মাধ্যমে জমা করতে হবে৷ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি / পূরণ করা দরখাস্ত, দরখাস্ত ফি-র রসিদ ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার / আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অভিজ্ঞতার প্রমাণপত্র একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর“Application for the post of ——————” লিখে ডাকযোগের মাধ্যমে / সরাসরি হাতে জমা দিতে হবে এই ঠিকানায়To the Office of the Chief Medical Officer of Health, Purba Medinipur, Pin– 721636৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ব্লক ডেটা ম্যানেজার ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক এপিডেমিওলজিস্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, হসপিটাল অ্যাটেনডেন্ট, স্যানিটারি অ্যাটেনডেন্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  www.wbhealth.gov.in

Official Notification: Click Here

 

Share it :