Advt. No. RC/PO/Non-Teaching/2022
Online applications are invited for recruitment of following posts in Ramjas College.
Post: Administrative Officer, Junior Assistant, Library Attendant, Laboratory Assistant, Laboratory Attendant.
Total vacancy: 25
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 21st January, 2023.
…………………
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন রামজস কলেজে ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (বটানি): বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(২) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (কেমিস্ট্রি): বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(৩) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (ফিজিক্স): বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(৪) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (জুলজি): বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(৫) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি): কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৬) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স): ফিজিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৭) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট (এমটিএস): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(৮) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
(৯) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সব পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকা আবশ্যক৷ এলএলবি / এমবিএ / সিএ / আইসিডব্লুএ / এমসিএ / এম.ফিল / পিএইচ.ডি ডিগ্রি থাকলে ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি-এনসিএল হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.ramjas.du.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ramjas.du.ac.in/college/web/index.php
Get details: Click Here





