Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

2500 SAILORS IN INDIAN NAVY / নৌবাহিনী’তে ২৫০০ নাবিক

AA & SSR – AUGUST 2022 BACTCH

Online applications are invited from unmarried male candidates for enrolment as Sailors for Artificer Apprentice and Senior Secondary Recruits in the August 2022 batch.

Post: Sailor.

Total vacancy: 2500. Artificer Apprentice: 500. Senior Secondary Recruits: 2000.

Eligibility: Higher secondary passed in science stream.

Age: Candidates must be born between 01/08/2002 to 31/07/2005.

Salary: 21,700/- to 69,100/- and other allowances.

Last Date of online Application: 29th March, 2022  to 5th April, 2022.

…………………………………….

ভারতীয় নৌবাহিনীতে ‘আর্টিফিশার অ্যাপ্রেন্টিস (AA)’-স্কিম ও ‘সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস (SSR)’-আগস্ট ২০২২ ব্যাচে ‘নাবিক’ পদে  ২৫০০ জন অবিবাহিত ছেলে নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা : আর্টিফিশার অ্যাপ্রেন্টিস- কেন্দ্র / রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ৬০% বা তার বেশি নম্বর সহ অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রি / বায়োলজি / কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদনের যোগ্য৷ শূন্যপদ ৫০০৷  সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস –  কেন্দ্র / রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথমেটিক্স, ফিজিক্স ও কেমিস্ট্রি / বায়োলজি / কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ছেলেরা আবেদন করতে পারবেন৷ শূন্যপদ ২০০০৷  বয়স : প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ আগস্ট, ২০০২ থেকে ৩১ জুলাই, ২০০৫ এর মধ্যে৷  শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি, সঙ্গে মানানসই ওজন হতে হবে৷ বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত প্রসারিত করতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯ ও চশমা সহ ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৬৷ ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতকানা বা অন্য কোনো শারীরিক ত্রুটি থাকলে আবেদন করা যাবে না৷ বেতনক্রম : ট্রেনিং চলাকালীন মাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে ‘সেইলর’ পদে চাকরি হবে৷ তখন মূল বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা, এমএসপি ৫,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷ ‘মাস্টার চিফ পেটি অফিসার-ওয়ান’ পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে, তখন মূল বেতন হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা, এমএসপি ৫,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে  www.joinindiannavy.gov.in  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (নীল ব্যাকগ্রাউন্ড), সই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট স্ক্যান করে আপলোড করতে হবে৷ উল্লেখিত ওয়েবসাইটের হোম পেজে ‘কারেন্ট অপরচুনিটি’  সিলেক্ট করে ‘অ্যাপ্লাই’ বাটনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে ‘সাবমিট’ করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের  লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে৷ ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এই চারটি বিষয়ে – ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স ও জেনারেল নলেজ৷ প্রশ্ন হবে উচ্চমাধ্যমিক মানের অবজেক্টিভ টাইপ৷ প্রতিটি বিষয়ে আলাদাভাবে ও মোট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন৷ লিখিত পরীক্ষার দিনেই শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০ বার উঠ-বস ও ১০ বার পুশ-আপ৷ লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে৷ আর্টিফিশার অ্যাপ্রেন্টিস পদের বেলায় ৬০০ জন ও এসএসআর পদের বেলায় ২৫০০ জন ছেলেকে মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে৷ পরীক্ষা হবে ২০২২ সালের মে / জুন মাস নাগাদ৷ অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে৷ পরীক্ষার দিন সকল প্রয়োজনীয় নথিপত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে৷ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হবে ২০২২ সালের জুলাই মাস নাগাদ৷ আর্টিফিশার অ্যাপ্রেন্টিস প্রার্থীদের ৯ সপ্তাহের ট্রেনিং শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আইএনএস চিল্কায় ও সিনিয়রসেকেন্ডারি রিক্রুটস প্রার্থীদের ২২ সপ্তাহের ট্রেনিং৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttp://www.joinindiannavy.gov.in

Get detailsClick Here

Share it :