Delhi Subordinate Services Selection Board invites online applications for the following post.
Post: Assistant Law Officer / Legal Assistant.
Total vacancy: 26 ( UR: 20, SC: 2,OBC:4).
Eligibility: LLB Degree passed.
Age limit: Department wise different.
Pay scale: 9,300/- to 34,800/- and other allowances.
Last Date of Online Application: 9 February, 2022.
……………………………………………………………………………………
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ‘অ্যাসিস্ট্যান্ট ল অফিসার / লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট’ পদে ২৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে (বিজ্ঞপ্তি নং ০৫/ ২২)৷ নিয়োগ হবে দিল্লি সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৯ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷
দপ্তর অনুযায়ী শূন্যপদ ও যোগ্যতা- (১) দিল্লি জল বোর্ড: এলএলবি ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷ (২) দিল্লি পল্যুশন কন্ট্রোল কমিটি: এলএলবি ডিগ্রি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷ (৩) ডিপার্টমেন্ট অফ ল জাস্টিস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফেয়ার্স: এলএলবি ডিগ্রি পাশের পর লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা বা কোনো সরকারি বিভাগ / রাষ্ট্রায়ত্ত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে হাতে কলমে কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷ (৪) ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ট্যাক্সেস: এলএলবি ডিগ্রি পাশের পর লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা বা কোনো সরকারি বিভাগ / রাষ্ট্রায়ত্ত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে হাতে কলমে কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷ (৫) দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড: এলএলবি ডিগ্রি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷ (৬) নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন: এলএলবি ডিগ্রি পাশের পর অ্যাডভোকেট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷ (৭) সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন: এলএলবি ডিগ্রি পাশের পর অ্যাডভোকেট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷ (৮) দিল্লি পল্যুশন কন্ট্রোল কমিটি: এলএলবি ডিগ্রি পাশের পর লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে ৪ বছর কাজের অভিজ্ঞতা বা কোনো সরকারি বিভাগ / রাষ্ট্রায়ত্ত সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে হাতে কলমে কাজের ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dsssbonline.nic.in বা www.dsssb.delhi.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই (১০ থেকে ২০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Get details: https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Vacancy_5-22_0.pdf
Official website: https://dsssb.delhi.gov.in/home/Delhi-Subordinate-Services-Selection-Board





