Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

27 EMPLOYEES IN BALMER LAWRIE & CO. LTD / রাষ্ট্রায়ত্ত সংস্থায় ২৭ কর্মী

Ref No.: BL/Rect/T&V/FTC/T&V/November/2022

Balmer Lawrie & Co. Ltd, a Public Sector Company under the Ministry of Petroleum & Natural Gas, is inviting application for the following posts.

Post:  Officer, Junior Officer, Assistant Manager, Manager, Customer Service Officer.

Total Vacancy: 27

Eligibility: Graduate, PG (post-wise different)

Age limit: post-wise different

Last Date of Online Application: 16/11/2022

…………………………………..

কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটিড, কলকাতা জুনিয়র অফিসার, অফিসার, কাস্টমার সার্ভিস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার পদে ২৭ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ নভেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অফিসার (ট্র্যাভেল): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ডিপ্লোমা/সার্টিফিকেট ইন টিকিটিং পাশ হলে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ নিয়োগ হবে কলকাতা, বেঙ্গালুরু, নাজিরা, কাকিনাড়া, ত্রিবান্দ্রামে৷

(২) অফিসার (ভিসা): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ নিয়োগ হবে কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদে৷

(৩) অফিসার (সেলস): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ নিয়োগ হবে দিল্লি ও হায়দরাবাদে৷

(৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস): এমটিএম বা সমতুল / এমবিএ / গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ গ্র্যাজুয়েট (১+২+৩) পাশ প্রার্থীরাও আবেদন করতে পারেন, সঙ্গে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ নিয়োগ হবে বেঙ্গালুরু, আমেদাবাদ, মুম্বাইতে৷

(৫) জুনিয়র অফিসার (কমার্শিয়াল): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বিকম পাশ হলে  এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে দিল্লিতে৷

(৬) জুনিয়র অফিসার (ডোমেস্টিক অপারেশনস): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে মুম্বাইতে৷

(৭) কাস্টমার সার্ভিস অফিসার: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে দিল্লিতে৷

(৮) অফিসার (অপারেশনস-ইউরোপ): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে চেন্নাইতে৷

(৯) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিটেইল সেলস): এমটিএম বা সমতুল / এমবিএ / ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ গ্র্যাজুয়েট (১+২+৩) প্রার্থীরাও আবেদন করতে পারেন, সঙ্গে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে হায়দরাবাদে৷

(১০) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশনস): এমটিএম বা সমতুল / এমবিএ / ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ গ্র্যাজুয়েট (১+২+৩) প্রার্থীরাও আবেদন করতে পারেন, সঙ্গে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে চেন্নাইতে৷

(১১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্রাঞ্চ অপারেশনস-ক্লায়েন্ট সার্ভিসিং): এমটিএম বা সমতুল / এমবিএ / ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ গ্র্যাজুয়েট (১+২+৩) প্রার্থীরাও আবেদন করতে পারেন, সঙ্গে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে মুম্বাইতে৷

(১২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশনস অ্যান্ড কন্ট্রাক্টিং): এমটিএম বা সমতুল / এমবিএ / ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ গ্র্যাজুয়েট (১+২+৩) প্রার্থীরাও আবেদন করতে পারেন, সঙ্গে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে মুম্বাইতে৷

(১৩) ম্যানেজার (সেলস): এমটিএম বা সমতুল / এমবিএ / ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে, সঙ্গে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ গ্র্যাজুয়েট (১+২+৩) প্রার্থীরাও আবেদন করতে পারেন, সঙ্গে কমপক্ষে ৯ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১৬ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে কলকাতাতে৷

উল্লিখিত সব পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.balmerlawrie.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা / ইন্টারভিউ / গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitewww.balmerlawrie.com

Official Notification: Click Here

Share it :