Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

275 STAFFS ARE REQUIRED IN BUREAU OF INDIAN STANDARDS / ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে ২৭৫ কর্মী

Advt. No. 2/2022/ESTT

Bureau of Indian Standard invites online applications for the following posts.

Post: Assistant Director (Hindi),  Assistant Director (Administration & Finance), Assistant Director (Marketing & Consumer Affairs),Personal Assistant, Assistant Section Officer, Assistant (Computer Aided Design),Stenographer, Senior Secretariat Assistant, Horticulture  Supervisor, Technical Assistant (Laboratory), Senior Technician.

Total vacancy: 275. Assistant Director (Hindi): 1,  Assistant Director (Administration & Finance): 1, Assistant Director (Marketing & Consumer Affairs): 1,Personal Assistant: 28, Assistant Section Officer: 47, Assistant (Computer Aided Design): 2, Stenographer: 22, Senior Secretariat Assistant: 100, Horticulture  Supervisor: 1, Technical Assistant (Laboratory): 47, Senior Technician: 25.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 9th May, 2022.

Another post of Deputy (Legal) will be filled by (vacancy: 1) deputation.

…………………………………………………………….

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি),  স্টেনোগ্রাফার, হর্টিকালচার সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার এইডেড ডিজাইন), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্স), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স),  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিন্দি) পদে ২৭৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ এপ্রিল থেকে ৯ মে ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০০ (জেনাঃ ৪২, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷

(২) সিনিয়র টেকনিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫৷ কার্পেন্টার – ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ওয়েল্ডার – ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ প্লাম্বার – ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ ফিটার – ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ টার্নার – ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ইলেকট্রিশিয়ান – ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল / ট্রেড টেস্টের মাধ্যমে৷

(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি): মেকানিক্যাল – কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল শাখায় ৩ বছরে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কেমিক্যাল – কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ মাইক্রোবায়োলজি – কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) বি.এসসি (মাইক্রোবায়োলজি) পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৭৷ মেকানিক্যাল – ১৯ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ কেমিক্যাল – ১৮ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মাইক্রোবায়োলজি – ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল / স্কিল টেস্টের মাধ্যমে৷

(৪) স্টেনোগ্রাফার: কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ স্কিল টেস্টে ইংরেজি বা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ডিকটেশন নিথে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে৷

(৫) হর্টিকালচার সুপারভাইজার: মাধ্যমিক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজ সম্বন্ধে ধারণা থাকতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে৷

(৬) অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার এইডেড ডিজাইন): কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং অটো ক্যাডের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও টাইপোগ্রাফি সম্পর্কে জ্ঞান থাকতে হবে বা ড্রাফটম্যানশিপের কাজ জানতে হবে অথবা সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ ও  এবং অটো ক্যাডের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও ড্রাফটম্যানশিপের কাজ জানতে হবে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল মাধ্যমে৷

(৭) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৭ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷

(৮) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ স্কিল টেস্টে ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ৭ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ৪৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে বা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ৭ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ৬০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷

(৯) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্স): কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) পাশ হতে হবে অথবা মাস কমিউনিকেশন / সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(১০) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স): কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের এমবিএ (পার্সোনেল-এ স্পেশালাইজেশন থাকতে হবে) পাশ হতে হবে অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(১১) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিন্দি): কোনো স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা  ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি বা স্বশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.bis.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর সই (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে নিম্নলিখিত বয়ানটি নিজর হতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে —‘I, ____ (Name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.bis.gov.in/

Get details: Click Here

 

Share it :