Advt. No. NF (4)/Temporary/2021
Indian Institute of Science Education and Research Mohali invites online applications for the following posts.
Post: Physical Education Instructor, Superintendent (accounts), Junior Engineer, Junior Lab Assistant, Junior Assistant, Cook.
Total vacancy: 28. Physical Education Instructor 1, Superintendent (accounts) 2, Junior Engineer 1, Junior Lab Assistant 10, Junior Assistant 12, Cook 1.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: Various
Last Date of Online Application: 8 November, 2021upto 4 pm.
…………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, মোহালি ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর, সুপারিনটেন্ড্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও কুক পদে চুক্তির ভিত্তিতে ২৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ নভেম্বর, ২০২১ বিকেল ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর, পোস্ট কোড ১০১: কমপক্ষে ৫০% নম্বরসহ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস / স্পোর্টস সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ এনআইএস থেকে কোচিংয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ ইউজিসি অনুমোদিত শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বিগত ৪ বছরের মধ্যে জাতীয় / আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে কমপক্ষে ২ বার দক্ষতাপ্রদর্শন করে থাকতে হবে৷ অআন্তঃ বিশ্ববিদ্যালয় / আন্তঃ-কলেজ বা রাজ্য / জাতীয় স্তরে নিজ বিশ্ববিদ্যালয় বা কলেজের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে৷ বয়স: ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫৭,০০০ টাকা৷
(২) সুপারিনটেন্ড্যান্ট (অ্যাকাউন্টস), পোস্ট কোড ২০১: কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ অথবা প্রথম শ্রেণির নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
(৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), পোস্ট কোড ৩০১: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বর সহ ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
(৪) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) উইথ এসি / রেফ্রিজারেট স্পেশালাইজেশন, পোস্ট কোড ৪০১: ইলেক্ট্রিক্যাল / এইচভিএসি ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণির নম্বর সহ ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
(৫) জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫০% নম্বর সহ ফিজিক্স / কেমিস্ট্রি / আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স / বায়োলজিক্যাল সাযেন্সে গ্র্যাজুয়েট হতে হবে৷ ল্যাবরেটরির কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৭,০০০ টাকা৷
(৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোনো বিষয়েগ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৭,০০০ টাকা৷
(৭) কুক: মাধ্যমিক বা সমতুল পাশের পর হোটেল ম্যানেজমেন্ট / কেটারিং / কুকিং / ফুড প্রোডাকশনে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৭,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.iisermohali.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের বেলায় ১৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.iisermohali.ac.in/
Get details: https://www.iisermohali.ac.in/files/pdf/advt/Advertisementcontractualpositions.pdf





