Advt. No. WSC/DLH/Admn.1(3)/2022/01
Ministry of Textiles invites applications for the following post.
Post: Junior Weaver, Senior Printer, Jr. Assistant (Weaving), Jr. Assistant (Processing), Attendant (Weaving), Attendant (Processing).
Total vacancy: 29
Eligibility: Matriculation/ ITI / Diploma / Post Diploma (post wise different)
Age limit: 30 years as on 23.08.2022
Pay Scale: Post wise different
Last Date of Application Submission: 22.08.2022
…………………………………
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক উত্তর ভারতের বিভিন্ন উইভার্স সার্ভিস সেন্টারে অ্যাটেন্ড্যান্ট (উইভিং), জুনিয়র উইভার, অ্যাটেন্ড্যান্ট (প্রসেসিং), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (প্রসেসিং), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (উইভিং), সিনিয়র প্রিন্টার পদে ২৯ জন কর্মী নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৩ আগস্ট, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাটেন্ড্যান্ট (উইভিং): মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে ও টেক্সটাইল উইভিং / উইন্ডিং / ওয়ারপিং ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে উইভিং শাখায় কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ৩ তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(২) অ্যাটেন্ড্যান্ট (প্রসেসিং): মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে ও টেক্সটাইল ডাইয়িং বা প্রিন্টিং বা ফেব্রিক প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে ডাইয়িং / প্রিন্টিং শাখায় কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৩) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (উইভিং): মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে ও টেক্সটাইল উইভিং ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে উইভিং শাখায় কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৪) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (প্রসেসিং): মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে ও টেক্সটাইল ডাইয়িং বা প্রিন্টিং ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উইভার্স সার্ভিস সেন্টার / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি থেকে কমপক্ষে ৪ মাসের ট্রেনিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৫) জুনিয়র উইভার: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে৷ তিন বছরের ডিপ্লোমা ইন হ্যান্ডলুম টেকনোলজি বা ডিপ্লোমা ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বা ২ বছরের সার্টিফিকেট কোর্স ইন ডিপ্লোমা ইন হ্যান্ডলুম উইভিং পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(৬) সিনিয়র প্রিন্টার: মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে ও টেক্সটাইল প্রিন্টিং / ফেব্রিক প্রিন্টিং / স্ক্রিন প্রিন্টিং ট্রেডে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ তিন বছরের ডিপ্লোমা ইন হ্যান্ডলুম টেকনোলজি / ডিপ্লোমা ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি / ১ বছরের পোস্ট ডিপ্লোমা ইন টেক্সটাইল কেমিস্ট্রি পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.handlooms.nic.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, অভিজ্ঞতার প্রমানপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-To the Office of Director (NZ), Weavers’ Service Centre, Weavers’ Colony, Bharat Nagar, Delhi-110052৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.handlooms.nic.in
Official Notification: click here





