Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

30 EXECUTIVE TRAINEES IN NEEPCO

Advt. No. NEEPCO/ 04/ 2024

North Eastern Electric Power Corporation Limited invites online applications for the following posts.

Post: Executive Trainee (Civil).

Total vacancy:  30

Eligibility:  Full time Bachelor’s Degree in Engineering or Technology/AMIE/ BEngg. in Civil Engineering with GATE.

Age: 30 years as on 1/6/2024

Pay Scale: Rs. 50,000 – Rs. 1,60,000

Last Date of Online Application: 8/8/2024

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩০ এক্সিকিউটিভ ট্রেনি

রাষ্ট্রায়ত্ত সংস্থা নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি (সিভিল) পদে ৩০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ আগস্ট, ২০২৪-এর মধ্যে।

যোগ্যতা:  কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং / এএমআইই পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২৪ সালের গেট পরীক্ষায় সিভিল বিষয়ে পাশ করে থাকতে হবে৷

বয়স: ১ জুন, ২০২৪ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদ: ৩০ (জেনাঃ ২৫, আর্থিকভাবে অনগ্রসর ৪, শারীরিক প্রতিবন্ধী ১)৷

বেতনক্রম: প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.neepco.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই ২০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫৬০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitewww.neepco.co.in

Get Official Notification: https://recruitment.neepco-spark.co.in

 

Share it :