The Staff Selection Commission invites online applications for recruitment of following post in Delhi Police & Central Armed Police Forces.
Post: Sub-Inspectors in Delhi Police and Central Armed Police Forces (CAPFs).
Total vacancy: 3073.
Eligibility: Bachelor’s Degree.
Age limit: 20-25 years (as on 01-08-2025).
Pay Scale: Rs. 35,400 – Rs. 1,12,400
Application Fee: Rs. 100 (SC/ST/ESM candidates are exempted)
Last Date of Online Application: 16th October, 2025 till 11 pm.
………………………………………………………………..
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ৩০৭৩ সাব–ইন্সপেক্টর
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে সাব-ইন্সপেক্টর (জিডি) পদে ৩০৭৩ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ অক্টোবর, ২০২৫ রাত ১১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ ব্যাচেলর ডিগ্রি বা সমতুল যোগ্যতার ফাইনাল পরীক্ষা দেওয়া প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য৷ দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) পদের বেলায় পুরুষদের হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷
শারীরিক মাপজোক: ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে৷ মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জম্মু ও লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি ও মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে৷ তপশিলি উপজাতি সম্প্রদায়ের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে৷ তপশিলি উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৪ সেমি হতে হবে৷ ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ৷ কাছের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে এন৬ ও খারাপ চোখে এন৯৷ চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯৷
বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা চাকরি ছাড়ার পর ৩ বছর বয়সের ছাড় পাবেন৷জ
পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস: (ক) সাব-ইন্সপেক্টর (জিডি) ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স: মোট শূন্যপদ- ২৮৬১৷ (১) বিএসএফ: মোট ২২৩৷ পুরুষ: ২১২ (জেনাঃ ৮৭, তঃজাঃ ৩১, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৫৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২১)৷ মহিলা: ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (২) সিআইএসএফ: মোট ১২৯৪৷ পুরুষ: ১১৬৪ (জেনাঃ ৪৭৩, তঃজাঃ ১৭৫, তঃউঃজাঃ ৮৬, ওবিসি ৩১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১৬)৷ মহিলা: ১৩০ (জেনাঃ ৫৩, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩)৷ (৩) সিআরপিএফ: মোট ১০২৯৷ পুরুষ: ১০০৬ (জেনাঃ ৪০৭, তঃজাঃ ১৫১, তঃউঃজাঃ ৭৫, ওবিসি ২৭২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০১)৷ মহিলা: ২৩ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (৪) আইটিবিপি: মোট ২৩৩৷ পুরুষ: ১৯৮ (জেনাঃ ৮৫, তঃজাঃ ৩২, তঃউঃজাঃ ১১, ওবিসি ৫২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮)৷ মহিলা: ৩৫ (জেনাঃ ১৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ (৫) সশস্ত্র সীমাবল: মোট ৮২৷ পুরুষ: ৭১ (জেনাঃ ৩০, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ মহিলা: ১১ (জেনাঃ ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(খ) সাব-ইন্সপেক্টর (এক্সকিউটিভ) ইন দিল্লি পুলিশ – মেল: ১৪২ (জেনাঃ ৬৩, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৫)৷
(গ) সাব-ইন্সপেক্টর (এক্সকিউটিভ) ইন দিল্লি পুলিশ – ফিমেল: ৭০ (জেনাঃ ৩২, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷
বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বা mySSC মোবাইল অ্যাপের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই (৪ সেমি× ২ সেমি, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনও ফি লাগবে না৷ ১৭ অক্টোবর, ২০২৫ রাত ১১ টার মধ্যে ফি জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পেপার-I পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পেপার-II পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা — এই পাঁচটি ধাপে প্রার্থী বাছাই করা হবে৷ কম্পিউটার ভিত্তিক পেপার-I পরীক্ষায় ২ ঘণ্টায় ২০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক অবজেক্টিভ প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে — জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর), জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর), ইংলিশ কম্প্রিহেনশন (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর)৷ চারটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷ পুরুষদের বেলায় থাকবে ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়, তিন চান্সে ৩.৬৫ মিটার লংজাম্প, তিন চান্সে ১.২ মিটার হাইজাম্প, তিন চান্সে ৪.৫ মিটার শট পুট এবং মহিলাদের বেলায় থাকবে ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মি দৌড়, তিন চান্সে ২.৭ মিটার লংজাম্প ও তিন চান্সে ০.৯ মিটার হাইজাম্প৷ কম্পিউটার ভিত্তিক পেপার-II পরীক্ষায় ২ ঘণ্টায় ২০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক ২০০টি অবজেক্টিভ প্রশ্ণ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন বিষয়ে৷ চারটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ এনসিসি সার্টিফিকেট থাকলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বোনাস নম্বর পাওয়া যাবে৷ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর, ২০২৫ নাগাদ৷ পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল— কলকাতা / হাওড়া (কোড ৪৪১০), শিলিগুড়ি (কোড ৪৪১৫), বর্ধমান (কোড ৪৪২২), দুর্গাপুর (কোড ৪৪২৬), আসানসোল (কোড ৪৪১৭), সিউড়ি (কোড ৪৪১৬), কল্যাণী (কোড ৪৪১৯), ঢেঙ্কানল (কোড ৪৬১১), রাঁচি (কোড ৪২০৫), ধানবাদ (কোড ৪২০৬), জামশেদপুর (কোড ৪২০৭), ভুবনেশ্বর (কোড ৪৬০৪), বালাসোর (কোড ৪৬০১), বেরহামপুর গঞ্জাম (৪৬০২), কটক (কোড ৪৬০৫), রৌরকেল্লা (কোড ৪৬১০), সম্বলপুর (কোড ৪৬০৯), গ্যাংটক (কোড ৪০০১), শ্রী বিজয়পুরম (কোড ৪৮০২)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://ssc.gov.in/
Official Notification: Click here





