Advertisement No. 01/2025
National Highways and Infrastructure Development Corporation Limited invites online applications for the following post.
Post: Deputy Manager.
Total vacancy: 34..
Eligibility: Degree Pass in civil engineering with a valid GATE score card.
Age: within 34 years (as on 03/11/2025).
Pay Scale: 50,000/- to 1,60,000/-.
Last Date of Online Application: 3rd November, 2025
……………………………………………………
কেন্দ্রীয় সংস্থায় ৩৪ ডেপুটি ম্যানেজার
কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল ক্যাডার) পদে ৩৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩ নভেম্বর, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে ও ২০২৩ / ২০২৪ / ২০২৫ সালের গেট পরীক্ষার বৈধ (সিভিল ইঞ্জিনিয়ারিং) স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স: ৩ নভেম্বর, ২০২৫ অনুযায়ী ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৪ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.nhidcl.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://nitdelhi.ac.in/non-teaching-recruitment-2/
Official Notification: Click here





