Memo No. DHFWS/4124/21
District Health & Family Welfare Samiti, Uttar Dinajpur invites applications for the following contractual vacant posts .
Post: IMMUNIZATION VOLUNTEERS, MO, GDMO, STAFF NURSE, SPECIALIST, GNM, TECHNICAL SUPERVISOR, LABORATORY TECHNICIAN, COUNSELLOR, MEDICAL TECHNOLOGIST, CARE COORDINATOR, CLINICAL PSYCHOLOGIST / PSYCHOLOGIST.
Total vacancy: 34.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last date of submit application and Interview Date: 18 January, 2022.
……………………………………………………………………………….
উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরে ইম্যুনাইজেশন ভলান্টিয়ার, স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, জিডিএমও, স্পেশালিস্ট, জিএনএম, টেকনিক্যাল সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কাউন্সেলর, এমটি ল্যাব, কেয়ার কো-অর্ডিনেটর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান পদে চুক্তির ভিত্তিতে ৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ কিছু পদের বেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ তারিখে ও কিছু পদের বেলায় দরখাস্ত পাঠাতে হবে ১৮ জানুয়ারি, ২০২২ বিকেল ৪টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইম্যুনাইজেশন ভলান্টিয়ার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কমিপউটার প্রশিক্ষণে কমপঙে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে৷ ইসলামপুর সাবডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ দু’চাকার যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও একটি মোটর সাইকেল থাকতে হবে৷ স্বাস্থ্য ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: দৈনিক ৫৫০ টাকা৷ মাসে মোট ২৬ দিন কাজ করতে হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়েরমাধ্যমে৷
(২) স্টাফ নার্স (এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা ভালো জানতে হবে৷ বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৩) মেডিক্যাল অফিসার (এনইউএইচএম): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ হতে হবে ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ শেষ করতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৪) জিডিএমও (এনএইচএম): এমবিবিএস পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৫) স্পেশালিস্ট (ও অ্যান্ড জি): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জি অ্যান্ড ও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৬) স্পেশালিস্ট (পেডিয়াট্রিক্স): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জি অ্যান্ড ও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৭) স্পেশালিস্ট (অ্যানাস্থেটিস্ট): এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জি অ্যান্ড ও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৮) জিএনএম (এনআরসি): জিএনএম / বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে ও উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(৯) টেকনিক্যাল সুপারভাইজার: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকসে ডিপ্লোমা পাশ বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লাইসেন্সপ্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(১০) মেডিক্যাল অফিসার (এআরটি ইসলামপুর): এমবিবিএস পাশ ও ন্যাকো ডেজিগনেটেড কোনো ট্রেনিং সেন্টারে ১ বছরের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(১১) সিনিয়র মেডিক্যাল অফিসার (এআরটি ইসলামপুর): এমডি পাশ অথবা এমবিবিএস পাশের পর ক্লিনিক্যাল ডিসাইপ্লিনে ডিপ্লোমা পাশ অথবা এমবিবিএস পাশের পর এইচআইভি মেডিসিনে ফেলোশিপ / পাবলিক হেলথে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(১২) ল্যাবরেটরি টেকনিশিয়ান : ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / ল্যাবরেটরি টেকনিকসে ডিপ্লোমা পাশ বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ লাইসেন্সপ্রাপ্ত কোনো ব্লাড ব্যাঙ্কে ৬ মাস থেকে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭২২০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(১৩) জিএনএম (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম): বি.এসসি নার্সিং / জিএনএম পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(১৪) কাউন্সেলর (আইসিটিসি): সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট / নার্সিংয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ গ্র্যাজুয়েশনের পর ৩ বছর বা পোস্ট গ্র্যাজুয়েশনের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এইচআইভি / এইডস রোগীদের নিয়ে কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(১৫) এমটি ল্যাব (আইসিটিসি): মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ গ্র্যাজুয়েশনের পর ১ বছর বা ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(১৬) কেয়ার কোর্ডিনেটর (এআরটি ইসলামপুর): এইচআইভি আক্রান্ত কোনো প্রার্থী যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন এবং ইংরেজি ও স্থানীয় ভাষা জেনে থাকেন তবে তিনি দরখাস্ত পাঠাতে পারবেন৷ বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(১৭) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট (ডিএমএইচপি): ক্লিনিক্যাল সাইকোলজিস্ট — রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইনিডয়া স্বীকৃত কোনো প্রতিষ্টান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির কোর্স করে থাকতে হবে অথবা সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ হতে হবে৷ অথবা সাইকোলজিস্ট — সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে তেজপুরের নিমহ্যান্স থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে ৩ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে ও ৩ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বেলায় প্রতি মাসে ৩০০০০ টাকা ও সাইকোলজিস্টের বেলায় প্রতি মাসে ২৮০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
(১৮) ল্যাব টেকনিশিয়ান (এনটিইপি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলিজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ প্রার্থীকে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২২ থেকে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২০০০ টাকা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবেwww.uttardinajpur.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে আনতে হবে — সকল পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র৷ যে সব পদের সরাসরি ইন্টারভিউ হবে না সেই সব পদের ক্ষেত্রে নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —CMOH Office, Karnojora, Uttar Dinajpurn-733130 ৷ একজন প্রার্থী একটি মাত্র পদের জন্যই দরখাস্ত করতে পারবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: http://uttardinajpur.gov.in/
Get details: http://uttardinajpur.gov.in/advertise/UD_Adv_DHFWS_4124_21.pdf





