Bharat Electronics Limited invites applications for the following posts for its Chennai office.
Post: Trainee Engineer-I, Project Engineer-I
Total vacancy: 34
Eligibility: B.E. / B.Tech / B.Sc. Engineering in relevant Engineering disciplines.
Age: Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 01/09/2022.
Salary: Post-wise different
Application Fee: Trainee Engineer- Rs. 177, Project Engineer- Rs. 472.
Last Date of Online Application: 27/10/2022
……………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার-I ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে ৩৪ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ২ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে যা পরবর্তীতে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রনিক্স): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৷
(২) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (মেকানিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷
(৩) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রনিক্স): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷
(৪) প্রোজেক্ট ইঞ্জিনিয়ারI (মেকানিক্যাল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷
(৫) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (কম্পিউটার সায়েন্স): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷
(৬) ট্রেনি ইঞ্জিনিয়ারI (সিভিল): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷
বেতন: ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷
উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ১৭৭ টাকা ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদের বেলায় ৪৭২ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ জরুরী সব নথিপত্র স্ক্যান করে আপলোড করার পরে নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের সংস্থার চেন্নাই অফিসে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here





